Advertisement
জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের সালথায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ট শেণীর এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে।

ওই স্কুল শিক্ষককের নাম জাহিদ হোসেন মিয়া (৩৫)। সে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া এ.এ এন্ড এন ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী (কৃষি) শিক্ষক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, ইউসুফদিয়া এ.এ এন্ড এন ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী (কৃষি) শিক্ষক মোঃ জাহিদ হোসেন মিয়া ২০১১ সালে যোগদান করে। তিনি ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় একটি ভবনে থাকেন।

প্রতিদিন বিকালে তার থাকার রুমে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। ঘটনার দিন প্রাইভেট শেষে সবাই যাওয়ার পরে ঐ স্কুলের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করে।

ঐ ছাত্রের বাবা মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, আমার ছেলের সাথে যে খারাপ আচরণ করেছে জাহিদ মাষ্টার, তাতে আমার ছেলে ঐ স্কুলে আর পড়বে না। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকজন জাহিদ মাষ্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন।

ঐ শিক্ষকের শাস্তি না হলে আমরা আইনের আশ্রয় নিবো। এই ঘটনার পর ঐ ছাত্র জ¦রে ভুগছেন। অভিযুক্ত শিক্ষক জাহিদ হোসেন মিয়া কোন প্রশ্নের উত্তর না দিয়ে এসব নিয়ে লেখা-লেখি না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বলেন, এই ঘটনার সঠিক বিচার করা হবে। ম্যানেজিং কমিটির সকলের সাথে বসে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনার বিষয়ে অভিযোগ পেলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের বলেন, ছাত্র বলাৎকারের মতো ন্যাক্কারজনক ঘটনার কথা শুনেছি। ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.