Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ অভিযানের খবরে পালিয়ে যান ফল ও তরমুজ ব্যবসায়ীরা
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

অভিযানের খবরে পালিয়ে যান ফল ও তরমুজ ব্যবসায়ীরা

By জুমবাংলা নিউজ ডেস্কMar 17, 2024, 10:19 AM Asia/DhakaUpdated:Mar 17, 2024, 10:19 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবরে পালিয়ে যান বাজারের বেশির ভাগ ফল ও তরমুজ ব্যবসায়ী। অভিযানকালে মূল্য তালিকা না থাকা, তালিকা আপডেট না করা ও অতিরিক্ত মূল্যে ফল বিক্রি করার দায়ে তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

ফল রেখে পালিয়ে যান ফল ও তরমুজ ব্যবসায়ীরা

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাইজদী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানেটারি কর্মকর্তা শওকত আলী ও সুধারাম মডেল থানা পুলিশ।

অভিযান সূত্রে জানা গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ও রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মাইজদী পৌর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা না থাকা, তালিকা হালনাগাদ না করা ও অতিরিক্ত মূল্যে আপেল, কমলা, খেজুর ও আঙ্গুর বিক্রি করার দায়ে বাহার ফল বিতানকে তিন হাজার, ইসমাইল ফল বিতানকে দুই হাজার ও পূর্ণিমা এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

কিছু দোকানে অনিয়মের কারণে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে- এমন খবর বাজারে ছড়িয়ে পড়লে বাজারের বেশির ভাগ ফল ও তরমুজ ব্যবসায়ী তাদের দোকান রেখে পালিয়ে যান। ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত সেই দোকানগুলোতে গিয়ে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলেও কোনো মালিককে না পেয়ে ফিরে আসেন।

মাইজদী পৌর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ জুলফিকার বলেন, অনেকদিন পর অভিযান হওয়ার কারণে ভয়ে ফল ব্যবসায়ীরা দোকান রেখে পালিয়ে গেছেন।  তারা যেন আগামীতে এমন কাজ না করেন সে বিষয়ে বোঝানো হবে। সব ব্যবসায়ীকে মূল্য তালিকা রেখে ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের সমিতি থেকে অনুরোধ করা হবে।

কাউছার মিয়া বলেন, অভিযানকালে তিনজন ফল বিক্রেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রামাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অন্য ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে আগামীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of ZoomBangla iNews. He is also a good writer.

Related Posts
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

May 21, 2026, 6:38 PM Asia/Dhaka
ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

May 21, 2026, 5:30 PM Asia/Dhaka
Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

May 21, 2026, 5:09 PM Asia/Dhaka
Latest News
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp