Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফাঁসির ঠিক আগে শেষ ইচ্ছায় যা বলেছিলেন নির্ভয়ার ৪ ধর্ষক
আন্তর্জাতিক

ফাঁসির ঠিক আগে শেষ ইচ্ছায় যা বলেছিলেন নির্ভয়ার ৪ ধর্ষক

By Sibbir OsmanMarch 24, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ফাঁসি কার্যক্রর হল আলোচিত নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া চার অপরাধীর। গত শুক্রবার ভোরে ভারতের তিহার কারাগারে তাদের ফাঁসি কার্যকর হয়।
ফাঁসির ঠিক আগে শেষ ইচ্ছায় যা বলেছিলেন নির্ভয়ার ৪ ধর্ষক

Advertisement

ফাঁসির আগে রাতে ওই চার ধর্ষকের আচরণ ছিল অস্বাভাবিক। ফাঁসির আগে অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা ও মুকেশ সিংকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়। মুকেশ ও বিনয় রাতের খাবার একটুখানি খেলেও অক্ষয় শুধু চা পান করে। চারজনের কেউই সারারাত দুচোখের পাতা এক করতে পারেননি। কারা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

তিহারের জেল সুপারের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, রাতে আসামি পবন গুপ্তা জেলকর্মীদের সঙ্গে আপত্তিকর আচরণ করে। বিনয় শর্মা রাতভর পাগলের মত ভুল বকে, কাঁদতেও দেখা যায় তাকে।

তবে মুকেশ ও অক্ষয় চুপচাপই ছিল। এমনকি সকালের খাবার খেতেও অস্বীকার করেন সবাই। চারজনের কেউই কিছু খায়নি।

ফাঁসিতে ঝোলানোর আগে নিজেদের শেষ ইচ্ছের কথা জেল সুপারকে জানায় মুকেশ সিং ও বিনয় শর্মা। মুকেশ জানায়, সে অঙ্গদান করতে চায়।

অন্যদিকে বিনয় তার আঁকা ছবি জেল সুপারকে দিতে চায়। আর তার কাছে থাকা হনুমান চলিসা পরিবারকে দিতে চায়। যদিও চারজনের কেউই সরকারিভাবে তাদের ইচ্ছার কথা নথিবদ্ধ করেনি।

চার আসামিকে পৃথক ঘরে বন্দি করে রাখা হয়েছিল। ফাঁসির আগে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয় জেল চত্বর।

এদিকে ফাঁসির আগে আসামিদের গোসল করানোর নিয়ম থাকলেও চারজনের কেউই গোসল করতে রাজি হয়নি।

এর পর ভোর সোয়া ৫টার দিকে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরীক্ষার পর ৩ নম্বর জেলে নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝোলানো হয় অপরাধীদের।

টানা ৩০ মিনিট সেভাবে রাখা হয়। তার পর জেলের পরিচালক সন্দীপ গোয়েল তাদের মৃত বলে ঘোষণা করেন। এর পরই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী প্যারামেডিকেল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ করে ছয়জন। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক বলে সংশোধনাগারে তিন বছর থাকার পর ছাড়া পেয়ে যায়। আরেক অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে। বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত। তার পরও চলে আইনি লড়াই।

অবশেষে ২০ মার্চ সকালে অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা ও মুকেশ সিংকে ফাঁসি দেয়া হয় দিল্লির তিহার জেলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa