Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বিপুল পরিমাণ গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।স্বাভাবিকভাবেই দূষণ ও জলবায়ু পরিবর্তনের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।এমন পরিস্থিতিতে ভারতের রাজস্থান রাজ্য সরকার পরিচালিত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের প্রতিবছর কলেজ চত্বরে গাছ লাগানোর আইন করা হচ্ছে।

এমন কি স্নাতক ডিগ্রী পাওয়ার আগ পর্যন্ত তাদের পুকুর খোঁড়ার কাজেও হাত লাগাতে হবে।অর্থাৎ স্নাতক ডিগ্রী পেতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিবছর কম করে হলেও একটি গাছ লাগাতে হবে।

নতুন শিক্ষার্থী, যারা সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে এই নিয়ম চালু করবে শিক্ষা দফতর।ছাত্রছাত্রীদের পরিবেশেরপ্রিতি যত্নশীল করে তুলতে এই উদ্যোগ।নিয়মটি চালু হতে চলেছে চলতি শিক্ষাবর্ষ থেকেই।শুথু গাছ লাগানোই এই প্রকল্পের শেষ কথা নয়, নিয়মিত দেখভাল করার দায়িত্বও পালন করতে হবে শিক্ষার্থীদের।

রাজস্থানের কারিগরি শিক্ষামন্ত্রী ড: সুভাষ গর্গ বলেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজস্থান সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রত্যেক নতুন শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।যতদিন না তারা স্নাতক ডিগ্রী অর্জন করছে, ততদির পর্যন্ত সেই গাছের যত্ন নেয়ার দায়িত্বও তাদের।তবে শিক্ষার্থীদের এই মহান ব্রতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকতে হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী।

রাজস্থানে এমন নিয়ম চালু হওয়ায় পরিবেশের অনেকটাই ক্ষতি পূরণ করা যাবে বলে মনে করেন বিশিষ্টজনরা।দেশের সব রাজ্যেই যাতে এই নিয়ম চালু করা হয় সে ব্যাপারে উদ্যোগী হতে তারা আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বরাবরে।

এর আগে স্নাতক হওয়ার শর্তে এমন উদ্যোগ নিয়েছিলেন ফিলিপিন্স সরকার।প্রত্রেক কলেজ পড়ুয়াকে কমপক্ষে ১০টি গাছ লাগানোর নির্দেশ দিয়েছে সে দেশের সরকার।

তাদের পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে, যত সংখ্যক ছাত্র প্রতি বছর স্নাতক ডিগ্রি অর্জন করে, তারা যদি প্রত্যেকে ১০টি করে গাছ লাগায়, তাহলে প্রায় সাড়ে ১৭ কোটি নতুন গাছ রোপণ করা যাবে যা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বিশেষ সাহায্য করবে বলে আশা পরিবেশবিদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.