Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিমান হামলায় ‘ফিলিস্তিন ইসলামিক জিহাদ'(পিআইজে) গ্রুপের নেতা বাহা আবু আল-আতা নিহত হয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের গাজায় মঙ্গলবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি মিসাইল বাহা আল-আতার বাসভবনে আঘাত হানে। এতে নিজ স্ত্রীসহ নিহত হন ফিলিস্তিনি এই বিদ্রোহী নেতা। এ ঘটনায় তাদের চার শিশু সন্তানসহ একজন প্রতিবেশীও গুরুতর আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি এই হামলার প্রতিবাদে গাজা থেকে ইসরায়েলের উপর অন্তত ৭০টি রকেট হামলা চালিয়েছে পিআইজে। খবর বিবিসির।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমান হামলা সম্পর্কে বলেন, বাহা আবু আল-আতা ইসরায়েলের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং সে পুরো দেশজুড়ে বড় ধরনের হামলা পরিচালনার পরিকল্পনা করছিল।

এদিকে ফিলিস্তিন ইসলামিক জিহাদ তাদের নেতা হত্যার প্রতিশোধ নেবে বলে জানিয়েছে। এরই অংশ হিসেবে ইসরায়েলের উপর অন্তত ৭০টি রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গ্রুপটি।

ইসরায়েলের দক্ষিণে অবস্থিত আশকেলনে অবস্থিত বার্জিলাই মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনি রকেট হামলায় দক্ষিণজুড়ে অন্তত ১৭ জন ইসরায়েলী নাগরিক আহত হয়েছেন।

এদিকে আবু আল-আতার বাসভবনে হামলার প্রায় একই সময়ে সিরিয়ার দামেস্কে পৃথক আরেকটি হামলা চালায় ইসরায়েলী বিমান বাহিনী। ফিলিস্তিন ইসলামিক জিহাদ গ্রুপের আরেকজন নেতার বাসভবনে চালানো এই বিমান হামলায় ২ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়াভিত্তিক সংবাদসংস্থা সানা।

সিরিয়ায় পরিচালিত হামলায় পিআইজে নেতা আকরাম আল-আজুরি নিহত হয়েছেন বলে জানিয়েছে সানা। একইসঙ্গে তার ছেলে মোয়াজও নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থাটি। ইসরায়েল অবশ্য এই হামলার ব্যাপারে কোন মন্তব্য করেনি।

উল্লেখ্য, ইরান সমর্থিত পিআইজে গাজার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গ্রুপ। সিরিয়ার দামেস্কে দলটির হেড কোয়ার্টার অবস্থিত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.