
প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশ মুখে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী সেই তল্লাশি চৌকিটি বানিয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন।
তাছাড়া মৃত্যু হয়েছে আরও তিনজনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬০ জন। তাছাড়া মৃত্যু হয়েছে ৬৫ জন। চিকিৎসকরা জানান, করোনা আক্রান্তদের মধ্যে ইন্টেনসিভ কেয়ার (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। যদিও গোটা দেশে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে একজনও করেনামুক্ত হয়নি। সামরিক সূত্র জানায়, সোমবার ভোরে জেনিনসহ স্থানীয় বেশ কয়েকটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গ্রেপ্তারে সামরিক অভিযান চালায় ইহুদিবাদী সেনারা।
এ সময় ফিলিস্তিনের ভূখণ্ডে ব্যাপক মাত্রায় গুলি চালানো হয়। এবার ইসরায়েলি বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হন ফিলিস্তিনের এক যুবক। পরে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেনারা। মূলত তখনই বিমান থেকে গোলাবর্ষণ করে সেই তল্লাশি চৌকিটি গুড়িয়ে দেয়া তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



