Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নিকুঞ্জসহ রাজধানীতে ফুটপাত দখলের বিরুদ্ধে ১ এপ্রিল থেকে ডিএমপির কঠোর অভিযান
ঢাকা বিভাগীয় সংবাদ

নিকুঞ্জসহ রাজধানীতে ফুটপাত দখলের বিরুদ্ধে ১ এপ্রিল থেকে ডিএমপির কঠোর অভিযান

By Md EliasMarch 23, 2026Updated:March 23, 20262 Mins Read

জাহিদ ইকবাল: রাজধানী ঢাকা মহানগরীর ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, শোরুম, রেস্তোরাঁ ও ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিকুঞ্জসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনচলাচল স্বাভাবিক রাখতে আগামী ১ এপ্রিল থেকে বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান

Advertisement

সোমবার (২৩ মার্চ) ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে ফুটপাত ও সড়কের অংশ দখল করে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে, যা নগরবাসীর জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক রেস্তোরাঁ তাদের রান্নার বার্নার, হাঁড়ি-পাতিল, গ্রিল বা কাবাব তৈরির সরঞ্জাম ফুটপাতে স্থাপন করছে। একইভাবে ওয়ার্কশপগুলো টায়ার ও যন্ত্রাংশ রাস্তার ওপর রেখে কাজ করছে এবং শোরুমগুলো আসবাবপত্র ফুটপাতে প্রদর্শন করছে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এছাড়া রাস্তার ওপর গাড়ি রেখে মেরামতের কাজ করার ফলে বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা নগরবাসীর দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, জনস্বার্থে এসব অবৈধ দখলদারিত্ব বন্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনতিবিলম্বে ফুটপাত ও সড়ক থেকে সকল মালামাল সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ অভিযানে আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক কারাদণ্ড, অর্থদণ্ড এবং অবৈধভাবে রাখা মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ডিএমপি আশা প্রকাশ করেছে, নগরবাসীর স্বস্তি ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পাওয়া যাবে। বিশেষ করে নিকুঞ্জসহ ব্যস্ত বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে এ অভিযান জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026
ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

July 5, 2026

Latest News

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa