Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ফুরফুরা শরিফের পিরজাদার সঙ্গে জোট ওয়েইসির
আন্তর্জাতিক

ফুরফুরা শরিফের পিরজাদার সঙ্গে জোট ওয়েইসির

By Hasan Majorজানুয়ারি 4, 20212 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুসলিম ভোট কি ভাগ হবে? তৃণমূলের ভোট কি এআইএমআইএম কাটবে? ওয়েইসির সফর ঘিরে তুমুল আলোচনা। খবর ডয়চে ভেলের।

কার্যত সকলের চোখের আড়ালে পশ্চিমবঙ্গ ঘুরে গেলেন এমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি। বৈঠক করলেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে। আলোচনা হয়েছে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা নিয়ে। ওয়েইসি বলেছেন, আব্বাস সিদ্দিকির নেতৃত্বে জোটে লড়বে এমআইএম। জোটের বিষয়ে সিদ্দিকিই সিদ্ধান্ত নেবেন।

পশ্চিমবঙ্গে ৩০ শতাংশের কাছাকাছি মুসলিম ভোট। এবারের ভোটে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির ভোট শতাংশের তফাত ছিল মাত্র দুই-তিন শতাংশ। বিশেষজ্ঞদের বক্তব্য, বিজেপি এই পরিমাণ ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণের কারণে। এ বছরের বিধানসভা নির্বাচনেও মেরুকরণের প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে মুসলিম ভোট ভাগাভাগি হবে, না কি তৃণমূল তা পাবে, এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। মুসলিম ভোট ভাগ হয়ে গেলে তৃণমূলের বিপদ যথেষ্ট। আর সেখানেই ওয়েইসির পশ্চিমবঙ্গ সফর গুরুত্বপূর্ণ।

১৯৯৮ সালে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস ভেঙে জন্ম৷ দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতীক জোড়া ঘাসফুল ও স্লোগান ‘মা-মাটি-মানুষ’৷ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে এককভাবে ১৮৪টি আসন পেলেও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভার ২২৭ টি আসন নিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করে৷ ২০১৬ সালে বিধানসভা ভোটে ২৯৪টি আসনের মধ্যে এককভাবে ২১১টি আসন পেয়ে আবার ক্ষমতায়৷

এমআইএম-এর পশ্চিমবঙ্গে বিশেষ সংগঠন নেই। তা সত্ত্বেও ওয়েইসি এখানে প্রার্থী দেওয়ার কথা বলেছেন। কিছুদিন আগে বিহারে প্রার্থী দিয়ে যথেষ্ট সাফল্য পেয়েছেন তিনি। পাঁচটি আসন পেয়েছে এমআইএম। সেই মডেলেই পশ্চিমবঙ্গে আসন দিতে চাইছেন তিনি। অন্য দিকে ফুরফুরা শরিফের পিরজাদাও তৃণমূলবিরোধী কথা বলছেন অনেক দিন ধরে। তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন কিছু দিন আগে। ওয়েইসি কি সেই কারণেই পিরজাদার সঙ্গে দেখা করতে এসেছিলেন? ফুরফুরা শরিফের সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, আব্বাস সিদ্দিকির সঙ্গে ওয়েইসির আসন সমঝোতার কথা হয়েছে। রাজ্যের বেশ কিছু অঞ্চলে তাঁরা একসঙ্গে প্রার্থী দিতে পারেন। সে ক্ষেত্রে মুসলিম ভোট ভাগ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে।

রোববার কাউকে না জানিয়ে ওয়েইসি কলকাতা বিমানবন্দরে নেমে সোজা হুগলিতে ফুরফুরা শরিফে পৌঁছে যান। জানিয়ে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁকে আটকাতে পারে, এই ধারণা তাঁর ছিল বলে এমআইএম-এর মুখপাত্র জানিয়েছেন। বৈঠকের পর তিনি ফের হায়দরাবাদে ফিরে যান।

তৃণমূল নেতা সৌগত রায় জানিয়েছেন, ওয়েইসি আসলে বিজেপির সুবিধা করানোর জন্য পশ্চিমবঙ্গে এসেছেন। এমআইএম বিজেপির বি টিম। তবে এমআইএম এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

জুন 14, 2026
ট্রাম্পের ইরান নীতি

ট্রাম্পের ইরান নীতি নিয়ে বারাক ওবামার বিস্ফোরক মন্তব্য

জুন 14, 2026
সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

জুন 14, 2026
Latest News
ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

ট্রাম্পের ইরান নীতি

ট্রাম্পের ইরান নীতি নিয়ে বারাক ওবামার বিস্ফোরক মন্তব্য

সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

স্বর্ণের পোশাক

সবচেয়ে দামি স্বর্ণের পোশাক প্রদর্শনীতে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, দাম কত জানেন

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন

আজ ট্রাম্পের জন্মদিন

ডোনাল্ড ট্রাম্প

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থান ইরানের

পালিয়ে বিয়ে

পালিয়ে বিয়ে করায় মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সৌদি

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

সরিয়ে ফেলা

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa