Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ফুলশয্যার রাতে থানায় যুবক
বিভাগীয় সংবাদ রাজশাহী

ফুলশয্যার রাতে থানায় যুবক

By Saiful IslamDecember 25, 20192 Mins Read

ফুলশয্যার রাতে থানায় যুবক

Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ায় এক যুবকের ফুলশয্যার রাত কেটেছে থানা হাজতে। ধুনট উপজেলায় বাল্য বিয়ের অনুষ্ঠান থেকে আটক সাহাদুল ইসলাম (২৫) নামে এক বরের ফুলশয্যার রাত কেটেছে থানা হাজতে। পরে পুলিশকে ম্যানেজ করে ১৭ ঘন্টা পর থানা হাজত থেকে ছাড়া পেয়ে সাহাদুল বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে কনের স্বজনদের দাওয়াত করে খাইয়েছেন। সাহাদুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সাধু প্রামানিকের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উভয় পরিবারের সন্মতিতে সাহাদুল ইসলামের সাথে একই এলাকার ছোট এলাঙ্গী গ্রামের আলম হোসেনের স্কুল পড়ুয়া মেয়ের বিয়ের সিদ্ধান্ত হয়। ধুমধাম করে সোমবার (২৩ ডিসেম্বর) রাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। বাল্য বিবাহের সংবাদ পেয়ে সোমবার রাত ৯টার দিকে থানা পুলিশ ছোট এলাঙ্গী গ্রামে ওই বিয়ে অনুষ্ঠানে অভিযান চালায়।

এসময় বাল্য বিয়ের অভিযোগে বর সাহাদুল ইসলাম ও কনের বড় বোনকে আটক করে থানা হেফাজতে নেন পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান। এরপর সোমবার রাত ১২টার দিকে কনের বোনকে ছেড়ে দেওয়া হলেও বরকে থানা হেফাজতে রাখা হয়। এদিকে পরের দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশেষ মহলের তদবিরের মাধ্যমে বর সাহাদুল ইসলামকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে তার স্বজনরা।

এ বিষয়ে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল বলেন, ‘বিয়ে সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠান থেকে বর সাহাদুল ইসলাম ও কনে ভেবে ভুলক্রমে কনের বড় বোনকে আটক করে থানা হেফাজতে নেন পুলিশ। পরে মুচলেকা দিয়ে থানা থেকে বর ও কনের বড় বোনকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বুধবার দুপুরের দিকে নতুন আত্মীয়তার সম্পর্কে কনের পক্ষের লোকজন বরের বাড়িতে দাওয়াত খেয়েছেন। তবে এই বিয়ে অনুষ্ঠানের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।’

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘বাল্য বিয়ের অভিযোগে সাহাদুল ইসলামকে আটক করা হয়েছিল। পরে বাল্য বিয়ে না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই বাল্য বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি আমার জানা নেই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

July 9, 2026
Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

July 9, 2026
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026

Latest News

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa