Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফেনীতে জমে উঠেছে ঈদের বাজার
জাতীয় বিভাগীয় সংবাদ

ফেনীতে জমে উঠেছে ঈদের বাজার

By জুমবাংলা নিউজ ডেস্কApril 11, 2022Updated:April 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: গত ২ বছর করোনা মহামারীর কারণে মন্দা হলেও চলতি বছর জমে উঠেছে ফেনীর ঈদের বাজার।

ফেনী

Advertisement
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের বিভিন্ন বিপনী বিতান, ক্ষুদ্র ও অভিজাত শপিংমলগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। ঈদ বাজার ধরতে বাহারি রঙের পোশাক ঝুলিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে ব্যবসায়ীরা।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী জানান, ঈদকে ঘিরে বাজারে বস্ত্র, কসমেটিকস ও প্রসাধনী এবং অন্যান্য গার্মেন্টস সামগ্রী মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বেচাকেনা হতে পারে। এ লক্ষ্যে শপিংমলগুলোতে নতুন বিনিয়োগ করেছে ব্যবসায়ীরা। এতে করে বিগত বছরের লোকসান কিছুটা হলেও কাটিয়ে উঠার আশা করছেন ব্যবসায়ীরা।

বাজারে ঈদের আমেজ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঈদে গ্রাহকদের চাহিদামত পণ্য সরবরাহে ব্যবসায়ীরা নতুনভাবে পুঁজি বিনিয়োগ করে ইতোমধ্যে বাজারে নতুনত্ব ও ঈদের আমেজ এনেছে।

গত ২ বছর করোনা মহামারীতে ব্যবসা করতে না পারলেও এ বছর ক্ষতি পুষিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করে গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন শাহীন বলেন, গত দুই বছরের ক্ষতি এ বছর কিছুটা হলেও পুষিয়ে আনা যাবে। এছাড়া বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি গার্মেন্টস ব্যবসায়েও ব্যাপক প্রভাব পড়েছে। যেখানে ২০১৯ সালের রমজানের এ সময়ে দৈনিক ২ লাখ টাকার বেশি বিক্রি হতো সেখানে তা এখন কমে ৭০ থেকে ৯০ হাজার টাকা।

শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, মার্কেটের প্রায় ৭০ শতাংশ বস্ত্র ব্যবসায়ীর মধ্যে অনেকেই ঈদ উপলক্ষে নতুন বিনিয়োগ করেছে। পরিস্থিতি স্থিতিশীল থাকলে এবং সাধারণ মানুষ আবার আগের মতো ঈদের আনন্দে শরীক হলে করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে পারবে ব্যবসায়ীরা।

ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বর্তমান দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট চিন্তা করে এবার বেশি দামের বস্ত্র মজুদ করা হয়নি। সাধারণ মধ্য ও নি¤œবিত্ত শ্রেণির কথা মাথায় রেখে কাপড় মজুদ করা হয়েছে। আশা করি জমজমাট বেচাকেনা হবে।

মা বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম বলেন, গত দুই বছর এসময়ে আমরা তেমন বেচাকেনা করতে পারিনি। এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় শবে বরাতের পর থেকেই ব্যবসায় কিছুটা জমে উঠেছে। এখন মহিলা ও শিশুদের কাপড়ের চাহিদা বেশি বলে জানান তিনি।

বড় বাজারের মীম বস্ত্রালয়ের ব্যবসায়ী রায়হান বলেন, রমজানের গত কয়দিন ধরে মহিলাদের বিভিন্ন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাজারে কাপড়ের সংগ্রহ আর দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তামান্না রহিম নামে এক ক্রেতা বলেন, শপিংমলগুলোতে কালেকশন মোটামুটি ভালো। তবে দাম আমাদের নাগালের বাইরে।

অবর্ণা রিতু নামে আরেক ক্রেতা বলেন, সামান্য কিছুতো নতুনত্ব আছেই। তবে বিগত বছরের তুলনায় একইরকম পোশাকে দাম কয়েকগুণ বাড়তি মনে হচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

July 13, 2026
PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026

Latest News

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa