জুমবাংলা ডেস্ক: ফেনী জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে বজ্রপাতে দুই কিশোর নিহত ও একজন আহত হয়েছে।Advertisement
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন পাইকপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক খ ম ইসহাক খোকন।
নিহতরা স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে শাকিব (১২) এবং মো. গোফরানের ছেলে ইমরান (১৩)। আহত নাহিদ (১২) একই এলাকার জয়নাল মিস্ত্রীর ছেলে। তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান জানান, সকালে মোবারক আলী মাঝি বাড়ির বাগানে কয়েকজন কিশোর খেলছিল, এসময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং আহত কিশোরকে হাসপাতালে পাঠায়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



