Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফেনীতে সরকারি অর্থায়নে বাসগৃহ পাচ্ছেন গৃহহীনরা
জাতীয় বিভাগীয় সংবাদ

ফেনীতে সরকারি অর্থায়নে বাসগৃহ পাচ্ছেন গৃহহীনরা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 23, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ‘একটি ঘর পেয়েছি, প্রধানমন্ত্রী আমায় এ ঘর করে দিয়েছেন, আল্লাহ তাঁকে নেক হায়াত দিন।’ ঘর পেয়ে নিজের অনুভূতি এভাবে প্রকাশ করলেন বিধবা বিবি আয়শা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জানালেন আন্তরিক কৃতজ্ঞতা। শনিবার সকালে কথা হয় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব জোয়ার কাছাড় গ্রামের বিবি আয়েশার সাথে।

ফেনী

Advertisement

২০১৮-১৯ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে বিবি আয়শা একজন। নতুন ঘর পেয়ে নতুন স্বপ্নে বুক বাঁধছেন আয়শার মত আরো ৫৩ জন গৃহহীন পরিবার। আগে রোদ ঝড় বৃষ্টিতে ভিজে পুড়ে সীমাহীন কষ্ট পেতেন। তাদের সেই কষ্ট লাঘব হয়েছে। ইতোপূর্বে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়েছে আরও ২৮০টি গৃহহীন পরিবার।

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় ঘর প্রতি ২ লাখ ৫৮ হাজার ৫ শত ৩১ টাকা হিসেবে মোট বরাদ্দের পরিমাণ ১ কোটি ৩৭ লাখ ২ হাজার ১শত ৪১ টাকা। ঘরের কাজ সম্পন্ন, চলছে বুঝিয়ে দেয়ার প্রস্তুতি।

প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, ঘরপ্রতি বরাদ্দকৃত টাকার মধ্যে উপকারভোগীদের জন্য একটি ঘর, একটি শৌচাগার ও রান্নাঘর তৈরি করা হয়েছে। যাদের ঘর নেই তাদের জন্য এটি একটি ভালো কর্মসূচি।

কাবিটা’র আওতায় উপকারভোগী ছেলামত উল্লাহ, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে বসবাস করেন। পেশায় তিনি কৃষক। তিন সন্তানের ভরন পোষণ ও পরিবারের ব্যয় নির্বাহ করতে তার হিমশিম খেতে হয়। ফলে, আগের কাঁচাঘরটি মেরামতের অভাবে বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ত। নতুন ঘর পেয়ে তিনি খুবই আনন্দিত।

কাবিটা’র এ প্রকল্পে উপকারভোগীর ৫৩ জনের মধ্যে ২০ জন নারী। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, যেসব নারী বিধবা, প্রতিবন্ধী, সহায়-সম্বলহীন কিন্তু নুন্যতম ভূমি রয়েছে, সেসব নারীদের বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এটি নারীর ক্ষমতায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নে মোট ২শ’ ৮০জন গৃহহীন পরিবারকে বাসগৃহ তৈরি করে দেয়া হয়েছে। এ প্রকল্পে বরাদ্দ ছিল ২ কোটি ৮০ লাখ টাকা। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা ভূমি কর্মকর্তা নাছরীন আক্তার জানান, উপকারভোগীদের ঘরগুলো এ বছরের জুলাই মাস হতে অক্টোবরের মধ্যে বুঝিয়ে দেয়া হয়েছে।

গৃহহীনদের বাসগৃহ নির্মাণ বরাদ্দ বিষয়ে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। তারই আলোকে বিভিন্ন প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য সরকারি অর্থায়নে বাসগৃহ নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প-২ ও কাবিটা প্রকল্পে সোনাগাজীর ২শ’ ৯৬জন গৃহহীন মানুষ ঘর পেয়েছে। কাবিটার আরেক প্রকল্পের আওতায় আরও ৩০টি ঘর বরাদ্দের দাপ্তরিক চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। শিগগিরই নির্বাচিত গৃহহীনরা সরকারের অর্থায়নে বাসগৃহ পাবেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa