জুমবাংলা ডেস্ক: জমি আছে ঘর নেই এমন ৬টি পরিবারকে ঘর তৈরি করে দিয়েছে ফেনী জেলা পরিষদ।

উপকারভোগীরা হলেন- ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের বশির আহমেদ এর ছেলে সামছুল হক ভূঞা, মধ্যম মধুপুর গ্রামের মৃত হাবিব উল্ল্যাহর ছেলে মো. হাসান, উত্তর সহদেবপুর গ্রামের ইদ্রিস হাওলাদারের মেয়ে মোসাম্মৎ শেফালী বেগম, দক্ষিন চানপুর গ্রামের শহীদ সিরাজুল হকের ছেলে মনির আহম্মদ, পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের মৃত বজলের রহমানের ছেলে মোহাং ইসমাইল, উত্তর ধনীকুন্ডা গ্রামের আলী আশ্রাফের ছেলে মো. সোহেল।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহারের প্রতিটি ঘর তৈরিতে দুই লাখ বিশ হাজার টাকা করে ব্যয় করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



