Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফের অশান্ত হংকং, একদিনে গ্রেফতার ৩০০
আন্তর্জাতিক

ফের অশান্ত হংকং, একদিনে গ্রেফতার ৩০০

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 7, 20202 Mins Read

ফের অশান্ত হংকং, একদিনে গ্রেফতার ৩০০

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: একদিনে ৩০০ আন্দোলনকারীকে গ্রেফতার করল হংকং পুলিশ। ভোটের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। খবর ডয়চে ভেলে’র।

ফের অশান্ত হংকং। চীনের বিশেষ আইন লঙ্ঘন করে রোববার বহু মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। নির্বাচন বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আন্দোলনে নামেন। প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। হংকংয়ের পুলিশ বিভাগ নিজেরাই টুইট করে এ খবর জানিয়েছে। তবে সেখানে বলা হয়েছে, গ্রেফতার নয়, প্রতিবাদীদের আটক করা হয়েছে।

এ মাসেই হংকংয়ের লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন হওয়ার কথা ছিল। এই অ্যাসেম্বলিতে ৫০ শতাংশ প্রতিনিধি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন। বাকি ৫০ শতাংশ মনোনীত। মনোনীত প্রার্থীরা অধিকাংশই চীনের কমিউনিস্ট শাসকদের অনুগত। তবে গণতন্ত্রপন্থীদের ধারণা ছিল, ভোট হলে বাকি ৫০ শতাংশ আসনের অধিকাংশই তাঁদের দখলে আসত। বস্তুত, ভোট হলে ক্ষমতা যে গণতন্ত্রপন্থীদের দিকে চলে যাবে, তা বুঝতে পারছিলেন বর্তমান শাসকরাও। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সে কারণেই ভোট আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। বলা হয়, করোনার জন্যই এ কাজ কাজ করা হয়েছে।

গণতন্ত্রপন্থীদের বক্তব্য, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হংকংয়ে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৬০০। অন্য দেশের তুলনায় যা কোনও সংখ্যাই নয়। এই পরিস্থিতিতে করোনার জন্য ভোট পিছিয়ে দেওয়া কোনও যুক্তি হতে পারে না। সে কারণেই রোববার বিশাল অংশের মানুষ বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নামেন। কিছু দিন আগেই হংকংয়ে চীন বিশেষ আইন চালু করেছে। যে আইনের বলে সমস্ত বিক্ষোভ আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে। একের পর এক প্রতিবাদীকে গ্রেফতার করছে পুলিশ। রোববারেও আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়। অভিযোগ, কোনও কোনও জায়গায় আন্দোলনকারীদের হঠাতে গোলমরিচের বল ছোড়া হয়। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ গণতন্ত্রপন্থী নেতা রোববার গ্রেফতার হয়েছেন বলে জানা গিয়েছে।

২০১৯ সাল থেকে চীনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে হংকং। তাদের বক্তব্য, ১৯৮৪ সালের চুক্তি লঙ্ঘন করছে চীন। যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা পাওয়ার পরে হংকংয়ের দায়িত্ব নেয় চীন। কিন্তু হংকংকে বিশেষ অধিকার দেওয়া হয়। বাণিজ্য এবং গণতন্ত্রের বিষয়ে চীনের চেয়ে অনেকটাই আলাদা হংকং। পশ্চিমের সঙ্গে তাদের মুক্ত বাণিজ্যচুক্তি ছিল। কিন্তু ২০১৯ সাল থেকে গণতন্ত্রে আঘাত হানছে চীন, এই অভিযোগে আন্দোলন শুরু করে হংকং। আন্দোলন এমন পর্যায়ে পৌঁছয় যে দমনমূলক নীতি গ্রহণ করে চীন। কিছুদিন আগে তারই জেরে নতুন আইন বলবৎ হয়েছে। কিন্তু কোনও আইনই হংকংয়ে বিক্ষোভ আন্দোলন বন্ধ করতে পারছে না। বরং, দিন যত যাচ্ছে, আন্দোলনের শক্তি তত বাড়ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa