Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটসের রাতের ঘুম কেড়ে নিয়েছে যুদ্ধ ও মহামারী। এর আগে তিনি জলবায়ু বিপর্যয় ও সাইবার অ্যাটাকের ভয়াবহতা নিয়ে সকলকে সতর্ক করেছিলেন। কিন্তু সেগুলির চেয়েও যুদ্ধ ও মহামারী তাকে অনেক বেশি ভাবাচ্ছে। সিএনবিসির সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি।

তবে তার কাছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল কোভিড-১৯-এর মতো আর এক মহামারী দরজায় টোকা দিলে তা সামলে ওঠার মতো পরিস্থিতিতে থাকবে কিনা দেশগুলির। আর সেক্ষেত্রে আমেরিকা গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে কিনা, সেটাই গেটসের টেনশন। কেননা তার মতে, করোনার সময় যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সবাই আশা করেছিল, তা তারা দিতে পারেনি।

বিল গেটসের আশঙ্কা, বর্তমানে গোটা বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে অচিরেই বিশ্বব্যাপী ভয়ংকর যুদ্ধ বেঁধে যেতে পারে। আর যদি তা এড়ানো সম্ভবও হয়, তাহলেও আগামী ২৫ বছরের মধ্যেই ফের এক মহামারী আছড়ে পড়তে পারে সভ্যতার বুকে।

মহামারী বিল গেটসকে বহুদিন ধরেই ভাবাচ্ছে। ২০২২ সালে তিনি লিখেছিলেন ‘হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক’। সেখানে তিনি ২০২০ সালে বিশ্বব্যাপী শুরু হওয়া করোনা মহামারীর মোকাবিলায় বহু দেশেরই প্রস্তুতির অভাবকে কাঠগড়ায় তুলেছিলেন। বিগত বেশ কয়েক বছর ধরেই মহামারী নিয়ে সতর্ক করে আসছেন বিল গেটস। এমনকী কোভিডের অনেক আগে ২০১৫ সালে বিল ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীর উপরে ‘সুপার ভাইরাস’ আক্রমণ হানবে। এবার ফের সেই আতঙ্কের সুরই দেখা গেল তার মন্তব্যে।

তিন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ জিল্লুল হাকিমের, দুদকের অনুসন্ধান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.