Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান মাহাথির
আন্তর্জাতিক

ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান মাহাথির

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 26, 2020Updated:February 26, 20202 Mins Read
মাহাথির
মাহাথির মোহাম্মদ (ফাইল ছবি)
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেলে ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন মাহাথির মোহাম্মদ। খবর ইউএনবি’র।

ক্ষমতাসীন জোটের আকস্মিক পতন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দুদিন পর নীরবতা ভঙ্গ করে বুধবার মাহাথির বলেন, ২০১৮ সালের নির্বাচনে সাবেক মালয় পার্টিকে হারানোর পর তাদের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করা সম্ভব নয় এবং তিনি ক্ষমতালোভী নন সেটি প্রদর্শনের জন্যই পদত্যাগ করেছেন।

তিনি বলেন, দেশটির আইনপ্রণেতারা তাকে নির্বাচিত করলে দায়িত্ব নেবেন, তবে সেটি না হলে যাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়া হবে তাকেই মেনে নেয়ার কথা জানান মাহাথির।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে আইনপ্রণেতারা কাকে সমর্থন করবেন বা তারা নতুন নির্বাচন চান কিনা সে বিষয়ে দেশটির রাজার সাথে ২২২ জন সংসদ সদস্যের দুদিনের বৈঠক শেষ হওয়ার পরপরই মাহাথির বলেন, সুযোগ পেলে তিনি এমন একটি সরকার গঠন করবেন যেটি দল কেন্দ্রিক নয় বরং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে।

এর আগে গত সোমবার রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন মাহাথির মোহাম্মদ এবং রাজনৈতিক উত্থান-পতনের কারণে নির্বাচনে জয়লাভের দুই বছরেরও কম সময়ের মধ্যেই ক্ষমতাসীন জোট ছাড়ে তার দল।

বেশকিছু দিন ধরেই টানাপোড়েন চলছে মালয়েশিয়ার রাজনীতিতে। মাহাথিরের রাজনৈতিক দল পাকাতান হারাপান নতুন একটি সরকার গঠনের পরিকল্পনা করছে বলেও খবর ছড়িয়েছে।

বিরোধী দল বারিসান ন্যাশনালকে ক্ষমতাচ্যুত করতে ২০১৮ সালের নির্বাচনে জোটবদ্ধ হন মাহাথির ও আনোয়ার ইব্রাহিম। ওই নির্বাচনে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে প্রধানমন্ত্রী হন মাহাথির মোহাম্মদ।

প্রসঙ্গত, প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। এসময় তার সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন আনোয়ার। পরে রাজনৈতিক বিরোধের জেরে ১৯৯৮ সালে আনোয়ারকে বরখাস্ত করেন মাহাথির মোহাম্মদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa