Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফের সামরিক শক্তি দেখালেন কিম
আন্তর্জাতিক

ফের সামরিক শক্তি দেখালেন কিম

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 9, 20212 Mins Read

ফের সামরিক শক্তি দেখালেন কিম

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আবার উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শন করলেন কিম জং উন। বৃহস্পতিবার ভোররাতে এই প্যারেড হলো। খবর ডয়চে ভেলে’র।

বৃহস্পতিবার ভোররাতে সরগরম পিয়ংইয়ংয়ের কিম উল সাং স্কোয়ার। উড়ছে যুদ্ধবিমান। রাস্তায় সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলছে। চলছে যুদ্ধাস্ত্রের প্রদর্শনী। প্রচুর দর্শক দেখছেন। ক্রিম রংয়ের স্যুট পরে কিম জং উন হাত নাড়ছেন দর্শক ও সেনার উদ্দেশে।

এই নিয়ে গত এক বছরে তৃতীয়বার নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করলেন কিম। তিনি আবার বুঝিয়ে দিলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু অস্ত্র ও ব্যালেস্টিক মিসাইল কর্মসূচি থেকে তিনি সরে আসবেন না। বরং প্যারেডে তিনি দেশের সর্বশেষ মিসাইল দেখিয়ে বোঝাতে চেয়েছেন, আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার কথা তিনি ভাবছেন না। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, ”উত্তর কোরিয়ায় প্যারেড হয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। পরবর্তী বিশ্লেষণের জন্য আরো তথ্যের অপেক্ষায় আছিআগের প্যারেড।”

গতবছর অক্টোবরে সামরিক প্যারেডে ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল দেখিয়েছিলেন কিম। দুই বছরের মধ্যে প্রথমবার দূর পাল্লার ক্ষেপনাস্ত্রের প্রদর্শন করা হয়।

গত জানুয়ারিতেও আবার গভীর রাতে সামরিক কুচকাওয়াজ হয়। সেখানে সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইলের প্রদর্শন করা হয়। সরকারি সংবাদসংস্থার দাবি ছিল, এটা হলো বিশ্বের সব চেয়ে শক্তিশালী অস্ত্র।

এনকে নিউজ জানিয়েছে, পিয়ংইয়ংয়ে প্রথমে রাত বারোটা ও তারপর রাত একটার সময় আতশবাজি ফাটে। তারপর শুরু হয় সামরিক প্যারেড। যুদ্ধবিমানের শব্দ তখনই শোনা যায়।

কঠিন সময়

বিশেষজ্ঞদের মতে, কিম তার দীর্ঘ শাসনকালে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। করোনার জন্য সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল আছে।

সিওলের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক লেইফ-এরিক ইসলের মতে, ”এই প্যারেডের মূল লক্ষ্য ছিল দেশের মানুষকে বার্তা দেয়া। কিমের শাসনে যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে সাধারণ মানুষের উপর চাপ প্রচণ্ড বেড়েছে। তাই এই প্যারেড ছিল নিজেদের শক্তি দেখানো। এটা মানুষকে উজ্জীবীত করতে পারে।”

গতমাসেই জাতিসংঘের পরমাণু সংক্রান্ত সংস্থা আইএইএ জানিয়েছিল, উত্তর কোরিয়া প্লুটোনিয়াম প্রসেসিং রিঅ্যাকটরকে সক্রিয় করেছে। এটা খুবই চিন্তার বিষয়।

সিওলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের গবেষক হং মিন বলেছেন, এই প্যারেড এবং এয়ার শোর মাধ্যমে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়াকেও একটা বর্তা দিতে চেয়েছেন কিম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa