
৮ নভেম্বর শুক্রবার ভোর ৪টায় সুমন নামের এক যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা যায়, জেলার মহেশপুর সীমান্তে লড়াইঘাট এলাকা দিয়ে ৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান সুমনসহ কয়েকজন।
ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।
সুমনের মরদেহ ফেরত আনার বিষয়ে ও ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য যোগাযোগের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



