ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে ক্যানসার আক্রান্ত হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ দীপিকা কাক্করকে। গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ তথ্য জানিয়েছেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম।

এ ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শোয়ে আছেন দীপিকা। হাসি মুখে এ অভিনেত্রী বলেন, “এখন এটা রুটিন হয়ে গিয়েছে। ২০-২১ দিন পর পরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।” অন্যদিকে শোয়েব ইব্রাহিম বলেন, “বেশ কিছু দিন ধরেই দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে হাসপাতালে আইভি ড্রিপ দেওয়া হচ্ছে।”
বেশ কিছু ওষুধের কারণে ঝিমুনি হচ্ছে দীপিকার। এ কারণে এক রাতের জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে জানান দীপিকা।
গত বছরের মাঝামাঝি সময়ে দীপিকার লিভার ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার লিভারের ২২ শতাংশ কেটে ফেলা হয়েছে। এরপর তার সিস্ট ধরা পড়ে। গত ২৩ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে ১৩ মিমি সিস্ট অপসারণ করা হয়।
অসুস্থ হওয়ার পর চিকিৎসকরা দীপিকার বেশ কিছু পরীক্ষা করান। সেসব রিপোর্ট দেখে বিস্মিত হন চিকিৎসকরা। কারণ তার জীবনযাপন অত্যন্ত স্বাস্থ্যকর। এ বিষয়ে দীপিকা বলেছিলেন, “স্বাস্থ্যকর জীবনযাপনের পরও কীভাবে আমার ক্যানসার হয়েছে, তার উত্তর চিকিৎসকরা দিতে পারেননি।”
ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে স্নাতক সম্পন্ন করে বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করেন দীপিকা কাক্কর। অসুস্থতাজনিত কারণে ৩ বছর পর এ চাকরি ছেড়ে দেন। ২০১০ সালে অভিনয়ে পা রাখেন। খুব অল্প সময়ের মধ্যে অভিনয়ে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০১১ সালে রওনক নামে একজনকে বিয়ে করেন দীপিকা। ২০১৫ সালে ভেঙে যায় এ সংসার। ২০১৮ সালে সহঅভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। ২০২৩ সালের ২১ জুন পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



