সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুসারী বৃদ্ধি পাওয়ায় সম্মানিত বোধ করছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অনুভূতি শেয়ার করেন।
পোস্টে শফিকুল আলম বলেন, ‘আমি ইউসুফ সরকারের মুখপাত্র হিসেবে আমার ১৮ মাসের দায়িত্ব শেষ করেছি, সেই সময় ফেসবুকের অনুসারির সংখ্যা ছিল ৪ লাখ ৯৮ হাজার। ভেবেছিলাম সরকারি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এবং প্রেস ব্রিফিং বন্ধ হলে এই সংখ্যা দ্রুত কমে যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে, গত দুই দিনে তা অর্ধমিলিয়ন ছাড়িয়ে গেছে।’
বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘কী হচ্ছে আসলে?’
পোস্টের শেষে তার ফেসবুক অনুসারিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক প্রেস সচিব বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। ধন্যবাদ, আমার বন্ধুরা!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


