
মাসুদ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের অটোরিকশা মেকানিক শাহিন শেখের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকার অটোরিকশা মেরামতের দোকান থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ এইচএসসি পাস করার পর ফেসবুক পেজে পুলিশ কনস্টেবলের ড্রেস পড়া একাধিক ছবি প্রকাশ করে বিভিন্ন ব্যক্তিকে হুমকি এবং অনেকের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



