Advertisement
জুমবাংলা ডেস্ক : দেড় ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অপহৃত সাইফুল নামে এক বাহরাইন প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। একইসঙ্গে নগদ ৪ হাজার ২০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে চট্টগ্রামের ডবলমুরিং থানা।

ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, সাইফুলের বাড়ি সীতাকুণ্ড। তিনি দীর্ঘদিন বাহরাইনে ছিলেন। তার সঙ্গে ফেসবুকে সম্পর্ক স্থাপন করেন সাইফুল নামে অপহরণকারী। তাকে প্রথমে কৌশলে আগ্রাবাদ ডেকে আনে। এরপর অপহরণ করে তাকে একটি নির্মাণাধীন ভবনে বেধে রাখে। এসময় তাকে ব্যাপক মারধর করে। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তার পরিবার বিষয়টি কৌশলে ৯৯৯ এ জানায়। পরে ডবলমুরিং থানার একটি দল দেড় ঘণ্টার অভিযানে তাকে উদ্ধার করে। মারধরে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে প্রবাসী সাইফুলকে।

গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল করিম (২০), ছানাউল হক চৌধুরী (১৯), মো. নাবিদ আরিয়ান (১৮), তানজিল মাহি (১৯), আব্দুল্লাহ আলবিদ সাঈম মুসফিক (১৮), মো. রাজিব (২৪)।

তাদের মধ্যে ছানাউল কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। এছাড়া সাইফুলের বিরুদ্ধে ২ টি ও আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অপহরণকারীরা কৌশলে সীতাকুণ্ড থেকে আগ্রাবাদ ডেকে এনে জিম্মি করে। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমরা নির্মাণাধীন একটি ভবন থেকে তাকে উদ্ধার করি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.