Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরে ধর্ষণের পর ফেসবুক লাইভে আসা সেই ৪ আসামির মধ্যে তিন জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে নেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা ৩ দিন করে মঞ্জুর করেন।

গ্রেফতার ওই তিন আসামী হল শরীফ হোসেন, ইমরান হাসান সুজন ও শরিফ মোল্লা। তাদের প্রত্যককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এছাড়া অপর আসামি আহসান কিশোর হওয়ায় তার রিমান্ডের শুনানি কিশোর আদালতে নেয়ার নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি এক কিশোরীকে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণ করে ৪ ওই চার জন। পরে ধর্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল করে। এ সময় অভিযুক্তরা লাইভে এসে বলে, ‘হাই ফ্রেন্ডস কাল হয়তো আমরা জেলে থাকতে পারি।’ ঘটনার পরপরই শুক্রবার ময়মনসিংহ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.