Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘ফেসবুক লাইভে কবর দিয়েছি ভাইকে’
আন্তর্জাতিক

‘ফেসবুক লাইভে কবর দিয়েছি ভাইকে’

By Sibbir OsmanMay 23, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : অন্তত তিন ফুট দূরে দূরে চেয়ারগুলো রাখা ছিল। গির্জার লোকজন একপাশে বসেছিল, অন্যপাশে বসেছিল আমার পরিবারের লোকজন। সবাই মাস্ক পরে ছিল।
‘ফেসবুক লাইভে কবর দিয়েছি ভাইকে’

Advertisement

সবাই জানে কেনিয়া সরকারের কঠোর নিয়মের কথা। বিশেষ করে করোনাভাইরাসের কবলের মধ্যে কিভাবে শেষকৃত্য করতে হবে, সে ব্যাপারে সবারই জানা।

আমার চাচাতো ভাই ক্রিস-এর শেষকৃত্যে মাত্র ১৫ জন উপস্থিত থাকতে পেরেছিল। আর সবগুলো কাজ সম্পন্ন হয়েছে স্থানীয় সময় সকাল ৯টার মধ্যে। কিন্তু দাফনের তোড়জোর শুরু হয়েছিল ৭টায়। আর আমরা সেসব দেখেছি মোবাইল ও কম্পিউটারে বসে ফেসবুকের মাধ্যমে।

কিন্তু আমার চাচাতো ভাই ক্রিস ছিল শত শত মানুষের ভালোবাসায় সিক্ত। পারিবারিক আড্ডা সে জমিয়ে তুলতো। সারা বাড়ি মেতে থাকতো তার হাসিতে। এমনকি বাড়ি থেকে ২০০ মিটার দূরেও তার হাসির আওয়াজ পৌঁছে যেত।

যে কোনো অনুষ্ঠান মাতিয়ে তুলতে পারতো সে। বিয়ে হোক আর কারো শেষকৃত্য, সবার আগে উদ্যোগী হতো সে। সে কারণে তার জন্যও ওইদিন আমরা দাঁড়াতাম। কিন্তু সে এগুলোর কিছুই পাইনি। এমনকি আমরা তার পছন্দের গানও তার জন্য গাইতে পারিনি।

ক্রিস আর আমি সমবয়সী। একই বাড়িতে আমরা বড় হয়েছি। সে আমার কাছে ভাইয়ের চেয়ে বেশি কিছু।

সে মারা গেছে কেনিয়ার পশ্চিমাঞ্চলের কিসুমু এলাকায়। লিভারে সমস্যায় এক সপ্তাহ ভোগার পর ইস্টার সানডের দিন সে চলে গেল। সরকার থেকে আমাদের নির্দেশনা দেওয়া হলো- ক্রিসকে কবর দিতে হবে। তিনদিনের মধ্যে তাকে সমাহিত করা হলো।

কিন্তু তার বেশিরভাগ স্বজন লকডাউনের কারণে শহরে আটকে আছে। সে কারণে বেশিরভাগ স্বজনই আসতে পারেনি তার দাফনে। সংক্ষেপে রীতি মেনে তাকে সমাহিত করা হয়েছে।

ক্রিস গান খুব পছন্দ করতো। সে ড্রামের আওয়াজ পছন্দ করতো। কিন্তু সেখানে তার পছন্দের গান কেউ বাজাতে পারেনি।

লাইভে তার বন্ধু ও সহকর্মীরা হৃদয় বিদারক মন্তব্য করছিল। আমরা সেসব ফেসবুকে দেখেছি। ডিজিটাল মাধ্যমে লোকজন বলাবলি করেছে, ক্রিস কতো ভালো মানুষ ছিল। আমি ভেবেছি সেসব স্ক্রিনশট রাখবো। তারপর সেগুলো প্রিন্ট করবো। কারণ, আমাদের সহমর্মিতার বইয়ে সেসব গুরুত্বপূর্ণ।

সবকিছুই ভিন্ন ধরনের মনে হচ্ছে। আমরা জড়াজড়ি করে কাঁদতে পারিনি, স্পর্শ করতে পারিনি এমনকি কারো চোখের জলও দেখিনি। কবরে নামানোর পর আমরা মুষ্টিবদ্ধভাবে মাটিও দিতে পারিনি।

কথাগুলো বলেছেন ক্রিসের চাচাতো ভাই মারচি জুমা।

সূত্র : বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa