
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইমরান খান ভারতের দখলে থাকা কাশ্মিরের বর্তমান অবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবগত করেন। ভারত জম্মু ও কাশ্মিরের বিশেষ শাসন ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ৮০ লাখের বেশি মানুষ অবরোধের মধ্যে রয়েছে বলে ট্রাম্পকে জানান ইমরান।
একই সাথে কাশ্মির ইস্যু নিয়ে সমঝোতার প্রস্তাব ও এ বিষয়ে সবসময় সক্রিয় থাকার কারণে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। ফোনালাপে তারা দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রয়াস ব্যক্ত করেন। সূত্র: ডন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



