Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় দেশটির কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালি (আরএন) পার্টি বিপুল জয় পেয়েছে। বুথফেরত জরিপে (এক্সিট পোল) আরএন পার্টি এগিয়ে থাকায় দলটিকে ক্ষমতায় রাখতে প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে রাজনৈতিক চুক্তি শুরু হয়েছে।

জরিপকারী সংস্থা আইএফওপি, ইপসোস, ওপিনিয়নওয়ে এবং এলাবের জরিপ অনুসারে, প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়েছে মেরিন লে পেনের আরএন পার্টি, বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জোট ২৯ শতাংশ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের মধ্যপন্থী এনসেম্বল অ্যালায়েন্স প্রায় ২০.৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে আরএন পার্টির উত্থানের পর ম্যাক্রোন আগাম নির্বাচনের ডাক দেন যা ফ্রান্সের নাগরিকদের হতবাক করে।

জরিপকারী সংস্থা এলাবে বিএফএম টিভিতে বলেছে, আরএন এবং তার মিত্ররা আগামী ৭ জুলাই দ্বিতীয় দফার ভোটে ২৬০-৩১০টি সংসদীয় আসন জিততে পারে। অন্যদিকে জরিপকারী সংস্থা ইপসোস ফ্রান্স টেলিভিশনকে জানিয়েছে, আরএন এবং তার মিত্রদের জন্য ২৩০-২৮০টি আসন পেতে পারে।

ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। জনমত জরিপের সঙ্গে বুথফেরত জরিপের তেমন ব্যবধান নেই। তবে কারা সরকার গঠন করতে যাচ্ছে, তা জানতে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

একমাত্র এলাব নামের একটি জরিপ সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, অভিবাসনবিরোধী ন্যাশনাল র‌্যালি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ধাপের ভোটের পরই আসনের সম্ভাব্য হিসাব সামনে আনা সঠিক হবে না।

বাইডেনের নয়, মিশেল ওবামাকেই ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে চান সদস্যরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.