Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ের আবেদন করেছে ফ্রি ফায়ার গেমসের প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের গ্যারিনা প্রাইভেট লিমিটেড। আবেদনের তিন দিনের শুনানি শেষে আগামী ২৬ অক্টোবর আদেশের দিন ধার্য করেছেন আদালত।

গতকাল রবিবার (১০ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেম বন্ধের রিটে পক্ষভুক্ত হতে গত ৩১ আগস্ট বাংলাদেশের হাইকোর্টে তারা আবেদন করে।

আবেদনে বলা হয়েছে, অসংখ্য ফ্রি ফায়ার গেমসের খেলোয়াড় বাংলাদেশে রয়েছে। আদালতের আদেশে ফ্রি ফায়ার গেমসের লিংক ব্লক করে দেওয়ার কারণে গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িকভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই রিট মামলায় পক্ষভুক্ত হতে চায় গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড।

ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী ও ব্যারিস্টার তানভীর কাদের গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেডের পক্ষে আদালতে শুনানি করেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “সম্প্রতি পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেম বন্ধের রিটে পক্ষভুক্ত হতে আমরা আবেদন করেছি। আদালত এই আবেদনের আদেশের জন্য আগামী ২৬ অক্টোবর দিন রেখেছেন।”

এক প্রশ্নের জবাবে জুনায়েদ আহমেদ বলেন, “আদালত যদি আমাদের পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর করেন এরপর ফ্রি ফায়ার গেম চালু করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

গত ১৬ আগস্ট সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এসব গেম তিন মাসের জন্য বন্ধ রাখতে বিটিআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। গত ২৪ জুন অনলাইন প্ল্যাটফর্মে টিকটক, লাইকি, বিগো লাইভসহ ক্ষতিকর অ্যাপ এবং পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেম বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.