
জুমবাংলা ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসায় চুরির ঘটনায় অ্যাপ্রোন ও হিজাব পরা এক সন্দেহভাজন নারীকে খুঁজছে পুলিশ। গত ২৩ মার্চ তেজগাঁও থানা এলাকার ১৫৪১ শেলটেক মনিহার ভবনের ৫-জি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। সন্দেহভাজন নারীকে খুঁজে পেতে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (৮ মে) চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক সাইফুল বাসার।
মামলার বিবরণে জানা যায়, গত ২৩ মার্চ সকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকার ১৫৪১ শেলটেক মনিহার ভবনের ৫জি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। এতে ওই ফ্ল্যাটের স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া গেছে।
মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, একজন নারী মুখে হিজাব ও পরনে থ্রিপিসের ওপর অ্যাপ্রোন পরে ঘটনার সময় অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন এবং দ্রুতগতিতে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের সবার অপরিচিত ওই নারীকে চুরির ঘটনায় সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সময় নিউজকে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই নারীকে আমাদের সন্দেহ হয়েছে। আমরা তাকে খুঁজছি। তাকে পাওয়া গেলে চুরির বিষয়ে সব তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, ওই নারীর সন্ধানে ইতোমধ্যে তার ছবি প্রকাশ করা হয়েছে। কেউ ওই নারীর সন্ধান জানলে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল বাসার (০১৮১৮-৩০৬৪৩২) অথবা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (০১৩২০০৪০৮০২) নম্বর দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


