Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বইমেলায় অসীম হিমেলের ‘ধূম্রজালে খেদু মিয়া’
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ শিল্প ও সাহিত্য

বইমেলায় অসীম হিমেলের ‘ধূম্রজালে খেদু মিয়া’

By rskaligonjnewsFebruary 20, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক:  অমর একুশে বইমেলায় বেরিয়েছে লেখক অসীম হিমেলের ৬ষ্ঠ উপন্যাস ‘ধূম্রজালে খেদু মিয়া’। ২২৩ পৃষ্ঠার সিকুয়্যাল ধুম্রজালে খেদু মিয়া উপন্যাসটি অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। এটির প্রচ্ছদ করেছেন চন্দন ত্রিমাত্রা। বইমেলায় ৩১নং স্টলে পাওয়া যাবে। মূল্য ৫০০ টাকা হলেও মেলা প্রাঙ্গনে ২০% মূল্য হ্রাসে পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি ডটকমে অর্ডার করে দেওয়া হচ্ছে ২৫% ডিসকাউন্টে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।

অসীম হিমেল

Advertisement

এর আগে, একই লেখকের মেজোকুমার: এক সন্ন্যাসী রাজা, মধ্যরাতের অভিযান, জোছনায় নীল আকাশ, খেদু মিয়া ও দূরবীনে ব্যাকবেঞ্চার; নামের ৫টি উপন্যাস প্রকাশিত হয়েছে। ধুম্রজালে খেদু মিয়া উপন্যাসটি লেখকের ৪র্থ উপন্যাস খেদু মিয়ার সিকুয়্যাল উপন্যাস হিসেবে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে।

আসীম হিমেল বলেন, আমার এই উপন্যাসটি আধিভৌতিক হলেও কিছুটা চিকিৎসা নির্ভর কাহিনী। এখানে মূল চরিত্রটা হচ্ছে একজন চিকিৎসক। সমাজের ঘটে যাওয়া কাহিনী নিয়েই গল্প।

তিনি আরো বলেন, ‘বইয়ের উৎসর্গ নিয়ে প্রতিবছর একটা দুঃশ্চিন্তায় কাটে আমার। এইবারও তাই হয়েছে। কাকে দিবো? কাকে দিবো এই অবস্থা। একজন প্রিয় মানুষকে উৎসর্গ করবো বলে ঠিক করেছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে একটা নীরব ঘটনা ঘটে গেছে। সারাহ ইসলাম নামে একটি মেয়ে ব্রেন ডেথ থাকা অবস্থায় তার দুটি চোখের কর্নিয়া এবং দুটি কিডনি চারজন মানুষকে দান করে গেছেন। যা প্রথমবারের মতো বাংলাদেশে ঘটেছে। দান করা কর্নিয়া ও কিডনি অপারেশন করে ৪ জন মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়। ৪ জন মানুষ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে থাকে। কতটা বড় মাপের মানুষ হলে এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে? অচেনা এই পরিবার এবং সাহসী মানবীর দেখিয়ে যাওয়া পথ, আরও অনেক মানুষকে এরকম করে আরেকজনকে বেঁচে থাকার স্বপ্নের পথ তৈরী করে দিয়ে গেছেন। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ। ক্ষুদ্র একজন লেখক হিসাবে, সেই মহৎ বড় মনের মানবী সারাহ ইসলাম এবং ঐ কার্যক্রমের অংশিদার চিকিৎসকদলকে আমার এই বইটি উৎসর্গ করেছি। মানুষ বেঁচে থাকুক একজন আরেকজনের হয়ে।’

অসীম হিমেল ৫ নভেম্বর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে বিসিএস (স্বাস্থ্য) এই কর্মকর্তা অর্থোপেডিক কনসালেটেন্ট হিসেবে নিটোৱে কর্মরত আছেন।

সেই গাছটার নিচে ঘুমাবো আমরা একসাথে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa