Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বই বিতরণ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ
বিভাগীয় সংবাদ রাজশাহী

বই বিতরণ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ

By iNews DeskJanuary 2, 20212 Mins Read

বই বিতরণ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ

Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক দুই ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার বেলা ১২টায় পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়া হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আহতরা হলেন- ভাটরার সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান মানিক (৪৫), সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন (৪২) ও সমর্থক বাবু মিয়া (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের আয়োজন করেন এডহক কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মজনু রহমান। এ সময় ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এসে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বই বিতরণের দাবি করেন।

এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সাবেক দুই ইউপি সদস্যসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারও যে কোনো সময় বড় সংঘর্ষ ঘটতে পারে বলে শঙ্কা রয়েছে।

এদিকে প্রাক্তন সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকান পজিশন বিক্রি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফিসহ লাখ লাখ টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ এনে বুধবার (৩০ ডিসেম্বর) ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন অভিভাবক সদস্য বাদেশ আলী।

এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মজনু রহমান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর নেতৃত্বে তার লোকজন বই বিতরণ বন্ধ করে। বিদ্যালয়ের সভাপতি আমি, বই আমিই বিতরণ করবো। শিক্ষার্থীসহ শিক্ষকদের স্কুলের ভেতর ঢুকতে দেয়া হয়নি। প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

ভাটরা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী বলেন, এলাকাবাসী মজনুকে সভাপতি হিসেবে মানে না। প্রধান শিক্ষকের কক্ষে এলাকাবাসী তালা দিয়েছে। শিক্ষকদের ছাড়াই সে বই বিতরণের আয়োজন করলে এলাকাবাসী বাধা দিয়েছে। শিক্ষার্থীদের বই শিক্ষকরা বিতরণ করলে কেউ বাধা দেবে না।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বই বিতরণের আয়োজন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এডহক কমিটির সভাপতিকে অবৈধ দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa