Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বখাটেকে বটি দিয়ে কুপিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করলেন গৃহবধু
বিভাগীয় সংবাদ রাজশাহী

বখাটেকে বটি দিয়ে কুপিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করলেন গৃহবধু

By Saiful IslamOctober 24, 20202 Mins Read

বখাটেকে বটি দিয়ে কুপিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করলেন গৃহবধু

Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় জাহাঙ্গীর আলম (২৮) নামে এক বখাটেকে বটি দিয়ে কুপিয়ে জখম করে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন এক গৃহবধূ। জাহাঙ্গীর আলম উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।

এসময় ওই গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বখাটে জাহাঙ্গীর আলম। আহত গৃহবধূ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বখাটে জাহাঙ্গীর আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, দুই সন্তানের জননী ওই গৃহবধূ (৩৫) অলোয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে বনিবনা না হওয়ায় মেয়েটি অলোয়া গ্রামে নিজ বাড়িতে বসবাস করেন। একই গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে তার দীর্ঘদিন ধরে পরিচয় রয়েছে। পরিচয়ের সূত্র ধরে জাহাঙ্গীর মেয়েটির বাড়িতে অবাধে যাতায়াত করেন। জাহাঙ্গীর আলমের সাথে মেয়েটির আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে। এ অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে মেয়েটি বাড়িতে গৃহস্থলী কাজ করছিলেন। এসময় ওই বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে প্রচন্ড বৃষ্টি উপক্ষো করে জাহাঙ্গীর আলম মেয়েটির বাড়িতে যান। ঘরের ভেতর দু’জনের কথাবার্তার এক পর্যায়ে জাহাঙ্গীর আলম মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটি ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে জাহাঙ্গীর আলমকে বটি দিয়ে কোপাতে থাকেন। এসময় মেয়েটিকেও পাল্টা আক্রমন করে জাহাঙ্গীর। তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌছার আগেই মেয়েটিকে কুপিয়ে আহত করে জাহাঙ্গীর পালিয়ে গেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026
NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

July 8, 2026

Latest News

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa