Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ বগুড়ায় একদিনে সড়কে প্রাণ গেল ৮ জনের
বিভাগীয় সংবাদ রাজশাহী

বগুড়ায় একদিনে সড়কে প্রাণ গেল ৮ জনের

By Saiful Islamমার্চ 25, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ার শেরপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

বুধবার সকালে শেরপুর উপজেলার ঘোগা বটতলা ও মহিপুর জামতলা এবং বিকালে ধনকুন্ডি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ দিকে নিহতদের মধ্যে ছয়জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আলিম, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে রকিব ইসলাম, অপিয়ার রহমানের ছেলে রাজু, জয়নাল আবেদীনের ছেলে সাদ্দাম হোসেন ও মোরশেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছেঁচড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মৃদুল হোসেন (২২)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা ঢাকার বাইপাইলগামী লাব্বাইক পরিবহনের একটি বাস বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের ঘোগা বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছে। এ সময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী লবণ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে লবণের বস্তার ওপর থাকা চার যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়। শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, দুপুরে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনসহ মোট ছয় ট্রাকযাত্রী মারা গেছেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় পাথর ও লবণ বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে মৃদুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি আরও জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ধনকুন্ডি এলাকায় ঢাকাগামী একটি ফাঁকা মাইক্রোবাস শেরপুরের ধনকুন্ডি এলাকায় পৌঁছে। এ সময় বগুড়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ভেতরে আটকা পড়েন।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, নিহত মাইক্রোবাস চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রয়েছে। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

জুন 9, 2026
প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

জুন 9, 2026
আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

জুন 9, 2026
Latest News
কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

নিখোঁজ

ব্রহ্মপুত্রে নদে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

ছাত্র

লালমনিরহাটে স্কুল মাঠে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সংঘর্ষ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ৩০

Ghior

স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Manikganj judge court

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa