Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বগুড়ায় যমুনার পানি বেড়েই চলেছে
জাতীয় বিভাগীয় সংবাদ

বগুড়ায় যমুনার পানি বেড়েই চলেছে

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 16, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় বগুড়ার সারিয়াকান্দিতে ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বগুড়ায় যমুনার পানি বেড়েই চলেছে

Advertisement

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১২ টায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে পানি বিপদ সীমার ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জেলার যমুনা তীরবর্তী সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৩ টি উপজেলায় নতুন করে ৯ টি ইউনয়ন ও ৯৯ টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। তিন উপজেলায় ২৩ টি ইউনিয়নের ৯৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ৯৬০ টি পরিবার নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়ায় মোট ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৭৪০০ টি। এর মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়ন, গ্রাম ও পরিবারের সংখ্যাবেশি সারিয়াকান্দি উপজেলায়। এ উপজেলায় ১২ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ৬৪ টি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবরের সংখ্যা ১২ হাজার ১০০ টি। ৩ টি উপজেলায় নদী ভাঙ্গনে ১৪৫ টি বাড়ি সম্পূর্র্ণভাবে এবং ২৯০ টি বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনটি উপজেলায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চরাঞ্চলের অনেকে পরিবার বসত বাড়িতে ঘরের মাচা উঁচু করে কোনমতে দিন পার করছে। প্রায় ২ হাজার পরিবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। সারিযাকান্দি-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান উপস্থিত থেকে বন্যা কবলিত বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন।

বন্যা দুর্গত এলাকার ইউনিয়ন গুলোতে ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম কাজ করছে বলে জানান জেলা সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী। কোথাও ডায়রিয়া আক্রান্তের খবর পাওয়া যায়নি। বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বন্যায় ১৯০০ ল্যাট্রিন,২৪৫৭ নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ গুলো মেরামত করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার ত্রাণ কর্মকর্তা আজাহার আলী মন্ডল জানান, পানি বন্দি হয়ে পড়ার আগেই ২ হাজার পরিবার যমুনা ব্রহ্মপুত্র নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।

যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিপরীতে পূুর্বদিকে জেলার সারিয়াকান্দি , সোনাতলা ধুনট উপজেলায় বন্যার পানিতে ৮৯৭৮ হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে। কৃষি জামতে এখন আছে পাট, আউস ধান,সবজি,আমন বীজতলা, আখ।

আমন বীজতলা জলমগ্ন হলেও বন্যার পানি নেমে যাবার সাাথে সাথে নতুন করে বীজতলা তৈরী করা হবে বলে জানায় কৃষি বিভাগ।

সোনাতলা ও সারিয়াকন্দি উপজেলার ৫৯ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সারিয়াকান্দি উপজেলার ৮ টি ইউনিয়নের ২২২ টি পুকুরের ৭৩ দশমিক৯৭ মেট্রিক টন মাছ বন্যার পানিতে ভেসে গেছে। যার মূল্য ১ কোটি ৭২ লাখ টাকা।

জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা আজাহার আলী মন্ডল জানান, ত্রাণ হিসেবে সারিয়াকান্দি উপজেলায় ২৫১ মেট্রিক টন চাল, ১ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। যমুনা তীরবর্তি বগুড়ার সোনাতলা উপজেলায় ৫০০ প্যাকেট শুকনা খাবার, সাড়ে ৩০ দশমিক ৫০০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। জেলায় প্রচুর ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে জানান ত্রাণ কর্মকর্তা।। ত্রাণও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ৫ লাখ টাকা, শনিবার বিকালে ৩০০ মেট্রিক টন চাল নতুন করে পাওয়া গেছে। এর আগে ত্রাণ হিসেবে জেলায় মজুদ ছিল ২ হাজার প্যাকেট শুকনা খাবার, ২০০ মেট্রিকটন চাল ও নগদ ৩লাখ টাকা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa