জুমবাংলা ডেস্ক: চলতি অর্থ বছরের বগুড়ায় বিভিন্ন জাতের ফসল উৎপাদনে প্রায় ১০ কোটি  ১৪ লাখ  ২২ হাজার ২০০ টাকার প্রণোদনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান,  জেলার  সকল ফসল উৎপাদনে সার ও বীজ প্রণোদনা দেয়া হয়েছে। এর মধ্যে সব ফসলের জন্য ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে ।

Advertisement

গত এপ্রিল মাসে ২০২১- ২০২২ অর্থ বছরের  প্রণোদনা প্রদান করার কাজ শেষ হয়েছে। জেলার ১ লাখ ২৫ হাজার ৫৪০ জন কৃষককে এ প্রণোদনা দেয়া হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান , সকল ধরনের ধানের জন্য ৫ কেজি করে বীজ, গমের জন্য ২০ কেজি বীজ,  সরিষার জন্য ১ কেজি, ঁেপয়াজের জন্য ৬শ‘ গ্রাম   সূর্যমুখির জন্য ২ কেজিসহ  অন্যন্য ফসলের জন্য  বিভিন্ন  পরিমানের বীজ দেয়া হয়েছে।

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক দুলাল হোসেন জানান, শুধু গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুরে প্রণোদনা দেয়া হয়েছে ৩ কোট, ৯৫ লাখ ২৬ হাজার টাকা।  এ ছাড়া মাসকলাই এর  জন্য ৩ লাখ ৩৮ হাজার টাকা ও অবশিষ্ট প্রণোদনা দেয়া হয়েছে বিভিন্ন জাতের ধানের জন্য । এ গুেেলার মধ্যে রয়েছে নাভী জাতের রোপা আমন,  বোরো , বোরো হাইব্রিড ধান,  বোরো উফশী ও উফশী আউশ । সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.