Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ছাড়া হলো ৩টি কুমির
খুলনা বিভাগীয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ছাড়া হলো ৩টি কুমির

By Saiful IslamDecember 21, 20202 Mins Read

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ছাড়া হলো ৩টি কুমির

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে পশুর নদীর হারবারিয়া খালে কুমিরগুলোকে ছাড়া হয়।

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দীর্ঘদিন ধরে কুমির প্রজনন করা হয়। প্রকৃতিতে কুমিরের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে কুমির ছানা বনের অভ্যন্তরে নদী ও খালে অবমুক্তও করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ধাপে ধাপে ৯০টি কুমির অবমুক্ত করার কথা রয়েছে। সে অনুযায়ী ধারাবাহিকভাবে কুমিরের ছানাগুলো অবমুক্ত করে যাচ্ছেন বনবিভাগের কর্মকর্তারা। এ নিয়ে দুই ধাপে মোট ৬টি কুমির অবমুক্ত করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন,যুগ্মসচিব মো. আ. রাজ্জাক, উপসচিব এ.এস.এম ফেরদৌস, বন সংরক্ষক জনাব মো. মঈনুদ্দিন খান, সুন্দরবন পূর্ব বন বিভাগীয় বন কর্মকর্তা জনাব মুহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।

হাওলাদার আজাদ কবির আরও বলেন, করোনাভাইরাসের কারণে সুন্দরবনের নদী ও খালে কুমির অবমুক্তকরণ কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটেছে। বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির প্রজনন ও বংশবিস্তারের জন্যই ২০০২ সালে করমজলে কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছিল।

দুই ধাপে ৬ টি কুমির অবমুক্ত করার পর বর্তমানে প্রজনন কেন্দ্রে এখনো ১৮৯ টি ছোট বড় কুমির রয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর সুন্দরবনের একই এলাকায় ৩ টি কুমির অবমুক্ত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa