
নিউইয়র্কের সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পথসভায় সরকারের প্রতি দাবি জানানো হয় বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলায় উপজেলায় স্থাপন করার জন্য।
প্রতিবাদ সভার সমন্বয়ক নাট্যকার ও সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী বলেন, আমরা লালনের ভাস্কর্য, হাইকোর্টের সামনের ভাস্কর্য এবং সনাতন ধর্মের মূর্তি ভাঙার প্রতিবাদ করেছি, সরকার কোনো কর্ণপাত না করে মৌলবাদীদের আস্কারা দিয়েছেন।
তাই এখন এসব ধর্মান্ধরা জাতির জনকের ভাস্কর্য অপসারণের দাবি তোলার মতো স্পর্ধা দেখাতে পারে। তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই। বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলায় উপজেলায় স্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, বঙ্গবন্ধু কোনো দলের না তিনি মানেই পুরো বাংলাদেশে। তিনি আমাদের কলিজা। এই কলিজা নিয়ে কথা বললে আমরা বসে থাকব না। আমরা তাদের মুখ চিরতরে বন্ধ করে দেব।
নিউইয়র্ক প্রজন্ম ৭১ এর সভাপতি শিবলী সাদিক বলেন, এসব মোল্লাদের আস্ফালন দিনে দিনে বেড়ে চলেছে। তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদেরকে এখনি রুখে না দিলে তারা দেশটাকে পাকিস্তান আফগানিস্তান বানিয়ে ছাড়বে।
বাংলাদেশ ক্লাব ইউএস-র সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবার আহ্বান জানাই জননেত্রী শেখ হাসিনার প্রতি।
এ সময় বক্তব্য দেন গোলাম কিবরিয়া অনু বিভাস মল্লিক। প্রতিবাদ ও পথসভায় সংহতি জানান কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়াসমিন ফাত্তাহ ঝর্ণা, গোলাম হোসেন কুটি, মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংবাদিক আব্দুল হামিদ এবং শাহ জে চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



