জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া (২২) ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলার জাতীয় ছাত্রশক্তির সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা গেছে, শুক্রবার (১৫ মে) সকালে মজনু মিয়া তার বাড়ির পাশে ক্ষেতে ধান কাটতে যান। দুপুর ১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুধু হয়। এ সময় তার শরীরে বজ্র পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নিহত মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়া বলেন, আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড়-বৃষ্টি হয়, তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



