পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে আয়োজনের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিরোধিতা। পরে নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে প্রদর্শনীর ভেন্যু।

বনলতা এক্সপ্রেস

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আগামী শনিবার (৩০ মে) সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছিল। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ নামে চলচ্চিত্র প্রদর্শন করে আসছে।

তবে আয়োজকরা জানান, অনুষ্ঠানটির প্রচারণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের একাংশ সিনেমাটি প্রদর্শনের বিরোধিতা করে ফেসবুকে প্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক তানিম নূর। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার একটি ফিল্ম সোসাইটি তার সঙ্গে যোগাযোগ করে সিনেমাটি প্রদর্শনের আগ্রহ জানালে তিনি খুশি হয়েছিলেন। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেন, একটি পক্ষ সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তানিম বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী সেন্সর পাওয়া যেকোনো সিনেমা প্রদর্শন করা যায়। শুধু তা–ই নয়, প্রদর্শনী আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতাও পাওয়ার কথা। কিন্তু আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে, যা বেআইনি।

তানিম নূর পোস্ট_1780055675

নিজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ব্যক্তিগতভাবেও কষ্ট পেয়েছেন বলে জানান এই নির্মাতা। একই সঙ্গে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এদিকে পুরো ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, একটি সনদপ্রাপ্ত চলচ্চিত্রের প্রদর্শনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। ধর্মীয় ও সাম্প্রদায়িক আবেগ ব্যবহার করে জনমত প্রভাবিত করার অভিযোগও তোলা হয় বিবৃতিতে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সংগঠনটির দাবি, এটি শুধু একটি সিনেমার বিরোধিতা নয়; বরং সাংস্কৃতিক চর্চার ওপর চাপ তৈরি এবং রাষ্ট্রের আইনি কাঠামোকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা। ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ার পর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার কারণ দেখিয়ে শুক্রবার ভেন্যু বাতিল করে। এখন নতুন ভেন্যু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আয়োজকেরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.