Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নাম শুনে ভাববেন না, কয়বার মরবে আল-কায়েদা নেতা বিন লাদেন? ইনিও বিন লাদেন। তবে বিশ্বত্রাস আতঙ্কবাদী নন তিনি। আসামের নেহাতই নিরীহ এক হাতি তিনি।

বন্দি অবস্থাতেই মারা গেলেন বিন লাদেন। ছয় দিন ধরে আটক থেকে অবশেষে তার প্রাণ বিয়োগ। সহ্য হয় এমন ঘটনা! বিশেষ করে যে বরাবর স্বাধীনভাবে ঘুরে-বেড়াতে অভ্যস্ত! অবশেষে প্রাণের বিনিময়ে মুক্তি পেল সে।

জানা গেছে, রবিবার ভোর সাড়ে পাঁচটায় জীবন থেকে ছুটি পায় ৩৫ বছর বয়সী বিন লাদেন। ১১ নভেম্বর ঘুমপাড়ানিয়া ওষুধ দিয়ে পুরুষ হাতিটিকে বন্দি করা হয় রঙজুলি জঙ্গল থেকে। নিয়ে আসা হয় ওরাং জাতীয় অভয়ারণ্যে।

বিন লাদেনের আসল নাম কৃষ্ণ। কী করে নাম বদলালো? সেও এক গল্প। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সবাই কৃষ্ণকে বিন লাদেন বলে ডাকতে শুরু করে। তবে সে কতটা ক্ষতিকারক ছিল মনুষ্য সমাজের পক্ষে কিংবা আদৌ ক্ষতিকর ছিল কিনা, জানা যায়নি। কিন্তু বন্দিদশাই যে মৃত্যুর কারণ, সেটা অনুমান করতে অসুবিধে হয়নি কারোরই।

সাধারণত, ৫-৬ বছরের হাতিকে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। সেখানে ৩৫ বছরের পূর্ণবয়স্ক হাতিকে এভাবে কেন বন্দি করা হলো? এ বিষয়টি জানতে পুরো বিষয় খতিয়ে দেখছে ভারতের কেন্দ্রীয় বনবিভাগ। ইতিমধ্যেই অভিজ্ঞ চিকিৎসকের একটি দলকে পাঠানো হয়েছে বিন লাদেনের ময়না তদন্তের জন্য। সূত্র : এনডিটিভি, জি-নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.