আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হোয়াইট হাউজে আমার মতো ‘ভাল বন্ধু’ প্রেসিডেন্ট ভারতবাসী এর আগে পায়নি। ভারত যেমন আমার সময়ে যুক্তরাষ্ট্রে অনেক বিনিয়োগ করেছে, ঠিক তেমনি আমরাও ভারতে প্রচুর বিনিয়োগ করেছি’। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে বলেন, রাষ্ট্রের কল্যাণের জন্য আপনার সঙ্গে কাজ করতে চাই। গতকাল টেক্সাসের হিউস্টনের এনআরজি ফুটবল স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন, আমি ১৩০ কোটি ভারতীয়র আদেশ নিয়ে কাজ করা এক সাধারণ মানুষ। অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি ভারতীয় প্রবাসীরা উপস্থিত ছিলেন।
নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে অংশ নেন। একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে ভারত ও আমেরিকা ঐকমত্যে পৌঁছায়নি। ফলে এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। অনুষ্ঠানের পর একটি সীমিত বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করার কথা ট্রাম্প ও মোদির।
সূত্র : খবর এনডিটিভি ও সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



