Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বন্যাকবলিত প্রত্যেকটা ইউনিয়নে ফ্রি মেডিকেল সেবা চালু থাকবে : শিবির সেক্রেটারি
বিভাগীয় সংবাদ রাজনীতি

বন্যাকবলিত প্রত্যেকটা ইউনিয়নে ফ্রি মেডিকেল সেবা চালু থাকবে : শিবির সেক্রেটারি

By Saumya SarakarAugust 29, 20242 Mins Read

বন্যাকবলিত প্রত্যেকটা ইউনিয়নে ফ্রি মেডিকেল সেবা চালু থাকবে : শিবির সেক্রেটারি

Advertisement
জুমবাংলা ডেস্ক : ফেনী শহরের ফরহাদনগর ইউনিয়ন ও লেমুয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ফুডপ্যাক উপহার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

বুধবার (২৮ আগস্ট) ফেনী শহর শাখা কর্তৃক বন্যাদুগর্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিদর্শন করতে যান তিনি। এসময় তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক সফিউল্লাহ, কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও স্থানীয় নেতৃবৃন্দ।

সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ফরহাদনগর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ফুডপ্যাক উপহার দেন এবং লেমুয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি বন্যার্তদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় তাদের সহায়তার আশ্বাস দেন।

উপস্থিত লোকদের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আপনারা বন্যায় যে কষ্ট পাচ্ছেন, পুরো বাংলাদেশের ছাত্র-জনতা আপনাদের কষ্ট উপলব্ধি করেছে। বন্যার শুরুর দিকে সমস্ত জেলায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল। আমরা অত্যন্ত উৎকণ্ঠিত ছিলাম। দেশের মানুষ যার যার জায়গা থেকে আপনাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছে। আমরা দেশের মানুষের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। ছাত্রশিবিরের পক্ষ থেকে ত্রাণকার্যক্রমের পাশাপাশি এ জেলার বন্যাকবলিত প্রত্যেকটা ইউনিয়নে ফ্রি মেডিকেল সেবা চালু থাকবে ইনশাআল্লাহ। সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ হিসেবে আমরা কিছু উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সকল ‍দায়িত্বশীল সংগঠন ও ব্যক্তিকে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি।’

তিনি বন্যা পরবর্তী বিভিন্ন রোগজীবানু সম্পর্কে সচেতন থাকতে সবাইকে অনুরোধ করেন।

বন্যার্তদের মানবিক সহায়তা দেবে তুরস্ক, ঘোষণা এরদোয়ানের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa