জুমবাংলা ডেস্ক : বরগুনায় এক কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ২ হাজার ৪০০ টাকা ধরে বাজারে বিক্রি হয়েছে। বুধবার (২ মার্চ ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছ বাজারে এই সাইজের একাধিক ইলিশ বিক্রি করতে দেখা যায়।

Advertisement

বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী সজীব বলেন, ‘বিকেলে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের এক জেলে বড় সাইজের তিনটি ইলিশ মাছ বাজারে নিয়ে আসেন এবং পাইকারী দরে বিক্রি করেন। তার তিনটি ইলিশের মধ্য দুটি ইলিশের ওজন এক কেজি ৬০০ গ্রাম। একেকটা ইলিশ ২৪০০করে বিক্রি করছি ’

পাইকারী মাছ ব্যবসায়ী ইসমায়ীল কাদের বলেন, ‘ইলিশের নিষেধাজ্ঞা সফলভাবে পালন করায় বরগুনার স্থানীয় নদীগুলোতে বড় বড় ইলিশের সংখ্যা এক সপ্তাহ ধরে বেড়ে গেছে। বাজারে ১ কেজি ৪০০ থেকে শুরু করে ৭০০ গ্রাম ওজনের প্রচুর পরিমাণ ইলিশ বাজারে রয়েছে। ১ কেজি ইলিশ মাছ ১৫০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে, ছোট ইলিশের ক্ষেত্রে ৩০০ থেকে শুরু করে ১২শ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করেছেন স্থানীয় পাইকারী মাছ বিক্রেতারা। ’

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে। ’

তিনি আরও বলেন, ‘গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। ’

গাড়ি চালানো শিখতে গিয়ে গুরুতর আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.