Advertisement
জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর বরিশালে ১৪ স্থাপনা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এসব স্থাপনার মধ্যে জাতির জনকের ভাস্কর্য, মুর‌্যাল ও প্রতিকৃতি রয়েছে।

জানা যায়, শনিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত থেকে বিএমপি এলাকায় নির্মিত ভাস্কর্য, মুর‌্যাল ও প্রতিকৃতি রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। গুরুত্ব বুঝে এসব স্থাপনার নিরাপত্তায় ৩ থেকে ৫ জন পোশাকধারী পুলিশ সদস্য রয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বিএমপির গোয়েন্দা (ডিবি) শাখার উপ-কমিশনার মো. জাহাঙ্গীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশালে ভাস্কর্য বা মুর‌্যালে হামলা হতে পারে এমন কোনো তথ্য এখনও আমাদের কাছে নেই। তারপরও বিষয়টিকে আমরা হালকাভাবে দেখছি না।

সবোর্চ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়ে তিনি বলেন, প্যানিক সৃষ্টি করতে আকস্মিক যেকানো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমরা সেই শঙ্কা থেকে স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছি। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.