Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বরিস জনসনের বিদায়ে রাশিয়ায় আনন্দের সুর, ইউক্রেনে দুঃখ
আন্তর্জাতিক স্লাইডার

বরিস জনসনের বিদায়ে রাশিয়ায় আনন্দের সুর, ইউক্রেনে দুঃখ

By Hasan MajorJuly 8, 20222 Mins Read

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায়ে রাশিয়ায় বিরাজ করছে আনন্দ। মস্কোয় ক্রেমলিনের সরকার ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি কটাক্ষও করেছে। খবর বিবিসির।

বরিস রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন ব্রিটিশ সমর্থনে নেতৃত্ব দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জনসন ‘সত্যিই আমাদের পছন্দ করেন না – এবং আমরাও তাকে পছন্দ করি না।’

তিনি বলেন, ‘আরও পেশাদার লোক লন্ডনে দায়িত্ব গ্রহণ করবেন যারা সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন।’

এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেছেন জনসন ‘নিজের ছোঁড়া বুমেরাংয়ে নিজেই আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, এই গল্পের মূল কথা হচ্ছে: ‘রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করবেন না।’

কিন্তু ভিন্ন সুর শোনা গেছে ইউক্রেনের কাছ থেকে। বার্তা সংস্থা এএফপি খবর দিচ্ছে, ‘সবচেয়ে কঠিন সময়ে’ সমর্থন দেয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জনসনকে ধন্যবাদ জানিয়েছেন।

বরিস জনসন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা করার পরই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন করেন।

কিয়েভের কর্মকর্তারা জানান যে এই খবর শুনে জেলেনস্কি ‘দুঃখ’ প্রকাশ করেন।

‘শুধু আমিই নই, ইউক্রেনের পুরো সমাজ আপনার প্রতি অনেক সহানুভূতিশীল,’ তিনি বলেছেন বলে জানা যাচ্ছে।

ইউক্রেনকে সাহায্য করার জন্য জনসন যেসব ‘নিশ্চিত পদক্ষেপ’ নিয়েছিলেন তার জন্য জেলেনস্কি তাকে ধন্যবাদ জানান।

যুদ্ধের শুরু থেকেই এই দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাও এক বিবৃতিতে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

‘এপ্রিলের অন্ধকার সময়ে তার ইউক্রেন সফরকে আমরা সব সময় মনে রাখবো। জনসন একজন নির্ভীক মানুষ, তিনি যাতে বিশ্বাস করেন তার জন্য তিনি ঝুঁকি নিতে প্রস্তুত,’ তিনি মন্তব্য করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026

Latest News

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa