Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বর্ণবাদের বিরুদ্ধে বয়কটে মার্কিন খেলোয়াড়রা
আন্তর্জাতিক

বর্ণবাদের বিরুদ্ধে বয়কটে মার্কিন খেলোয়াড়রা

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 28, 20203 Mins Read

বর্ণবাদের বিরুদ্ধে বয়কটে মার্কিন খেলোয়াড়রা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে অ্যামেরিকায় বাস্কেটবল প্লেয়াররা খেলা বন্ধ করেছেন একদিন আগেই। এ বার করলেন বেসবল, সকার ও হকি প্লেয়াররাও। খবর ডয়চে ভেলে’র।

জেকব ব্লেকের ওপর বর্ণবাদী পুলিশের সাতটি গুলির প্রতিক্রিয়া পড়ল অ্যামেরিকার খেলার মাঠে। জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএ-র ম্যাচ বুধবার থেকেই হচ্ছে না। মিলওয়াকি বাকস বর্ণবাদের প্রতিবাদে মাঠে নামতে চায়নি। ফলে তাদের প্লে অফ ম্যাচ বাতিল করতে হয়। প্লেয়াররাও বর্ণবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন। অন্য দলগুলি একই পথে হাঁটার কথা ভাবছিল। এই অবস্থায় এনবিএ বৃহস্পতিবারের ম্যাচও বাতিল করে।

মেয়েদের বাস্কেটবল লিগ ডাব্লিউএনবিএ-ও তাদের সব ম্যাচ বাতিল করে দেয়। একই সিদ্ধান্ত নেয় ন্যাশনাল হকি লিগ এবং মেজর লিগ বেসবল। তারাও সব ম্যাচ বাতিল করেছে। তবে মেজর লিগ বেসবল জানিয়েছে, তিনটি ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছে। মেজর লিগ সকার তো পাঁচটি ম্যাচ বাতিল বলে জানিয়ে দিয়েছে।

ন্যাশনাল ফুটবল লিগের প্র্যাকটিস সেশন ছিল বৃহস্পতিবার। সেটাও বাতিল করা হয়েছে। কারণ ব্লেকের ওপর বর্ণবাদী পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদে শুধু কেনোশা নয়, অ্যামেরিকার সব বড় শহরেই বিক্ষোভ হচ্ছে।

ট্রাম্পের সমালোচনা

বর্ণবাদের প্রতিক্রিয়া খেলার মাঠে এ ভাবে পড়ায় বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এনবিএ অবশ্য জানিয়েছে, তারা সম্ভবত সপ্তাহান্তে আবার ম্যাচ শুরু করবে। তাতেও ট্রাম্পের রাগ যায়নি। তিনি সোজাসাপটা অভিযোগ করেছেন, ওরা তো রাজনৈতিক সংগঠনের মতো কাজ করছে। এটা একেবারেই ভালো কথা নয়। আমি মনে করি, এটা দেশের জন্য, খেলাধুলোর জন্য ভালো নয়। এই নিয়ে দ্বিতীয়বার এনবিএ-এর কড়া সমালোচনা করলেন ট্রাম্প। এই মাসেই তিনি এনবিএ-এর কড়া সমালোচনা করেছিলেন।

প্রথমে ফ্লয়েড ও পরে ব্লেকের ঘটনায় বাস্কেটবল প্লেয়াররা এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাঁরা প্রথমে লিগ বয়কটের কথা ভেবেছিলেন। লস এঞ্জেলেসের লেকার্স ও লস এঞ্জেলেস ক্লিপার্স-এর প্লেয়াররা বুধবার আলোচনা করে ঠিক করেন, তাঁরা আর ম্যাচ খেলবেন না। পরে বৃহস্পতিবার আবার সব ক্লাবগুলিকে নিয়ে বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে, এতটা চরম সিদ্ধান্ত নেয়া হবে না। তাঁরা প্রতিবাদ জানিয়েছেন। এ বার তাঁরা আবার খেলায় ফিরবেন। শুধু ম্যাচ বন্ধ রেখে প্রতিবাদই নয়, বাস্কেটবল তারকারা অনেকেই সামাজিক মাধ্যমে তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন। অ্যামেরিকায় এই বাস্কেটবল প্লেয়াররা খুবই জনপ্রিয়।

টিনএজার অভিযুক্ত

কেনোশায় বিক্ষোভ চলার সময় গুলি চালিয়েছিল ১৭ বছর বয়সী এক টিনএজার। তাঁকে পুলিশ পরে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর শাস্তি সাধারণত পুরো জীবন জেলবাস। অ্যামেরিকায় সব চেয়ে কড়া ধারায় ওই টিনএজারকে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার মামলার শুনানি শুরু হবে।

তবে এই ঘটনায় পুলিশের প্রবল সমালোচনা শুরু হয়েছে। কারণ, ভিডিওতে দেখা যাচ্ছে, গুলি চালাবার পর টিনএজার দিব্যি হেঁটে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে। তার পাশ দিয়ে পুলিশের গাড়ি চলে যাচ্ছে। পরে পাশের রাজ্য থেকে তাঁকে গ্রেফতার করা হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কেন ঘটনার পরেই তাঁকে গ্রেফতার করল না পুলিশ?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

June 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa