সুয়েব রানা : বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ এবং প্রশাসন, রাজনৈতিক অঙ্গন ও পেশাজীবীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগপূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার ৮ জুলাই দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুদ রানা, বিশিষ্ট সাংবাদিক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য আফতাব চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক জাবেদ আহমদ, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আনিছুজ্জামান পাটোয়ারীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল মুহিত দিদার, সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. মোশাহিদ আলী ও সাদিকুর রহমান চৌধুরী।
এ সময় জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, এনসিপি নেতা সালিম আহমদ, সিনিয়র ফটো সাংবাদিক দুলাল হোসেন এবং ক্লাবের সদস্যসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনলাইন গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল পেশাগত ভূমিকার প্রশংসা করে বলেন, গণমাধ্যমে প্রকাশিত জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে মানুষ প্রতিদিন অনলাইন গণমাধ্যমের মাধ্যমে দ্রুত সংবাদ জানতে পারছে। তিনি সাংবাদিকদের সমাজের বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।
সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নিজস্ব পেশাদার দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সিলেট অনলাইন প্রেসক্লাব মানুষের আস্থা অর্জন করেছে। তিনি দ্রুত সংবাদ প্রচারে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন এবং সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ঘটনায় অনলাইন গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুদ রানা সিলেট অনলাইন প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সংগঠনটি ভবিষ্যতে আরও দীর্ঘ পথ অতিক্রম করে শতবর্ষ উদযাপনের গৌরব অর্জন করবে, এমন প্রত্যাশা সবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



