জুমবাংলা ডেস্ক: মোংলায় বসতবাড়ি থেকে বিশাল একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে সাপটি জালে আটকে রেখে বন বিভাগকে খবর দেয় বাড়ির মালিক। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সাপটি উদ্ধার করে বন বিভাগ বেলা ১১টার দিকে করমজলের গভীর বনে ছেড়ে দিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়িতে রবিবার ভোর ৬টায় সুন্দরবনের একটি বিশাল অজগর সাপ ঢুকে পড়ে। পরে তারা সাপটি একটি জালের সাহায্যে আটকে রেখে আমাদের খবর দেন। খবর পাওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে আমি ও আমার সাথে থাকা বনপ্রহরীরা সাপটি উদ্ধার করি। এরপর বেলা ১১টার দিকে করমজল নিয়ে গভীর বনে অবমুক্ত করে দিয়েছি। সাড়ে ১০ ফুট লম্বা এ সাপটির বয়স প্রায় ১২ বছর, আর ওজন ২০ কেজি।
সাপ

Advertisement

তিনি আরও বলেন, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ বনের অভ্যন্তরের উঁচু জায়গায় ডিম পেড়ে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বনের অভ্যন্তরের উঁচু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাপগুলো লোকালয়ের উঁচু জায়গায় ডিম পাড়ছে। আর ডিম দেওয়া বড় সাপগুলো লোকালয়ের ডিম দেয়াস্থলের আশপাশে বিচরণ করে থাকে।

এছাড়া খাবারের সন্ধানেও লোকালয়ে এসে থাকে এ সাপ। খাবারের সন্ধানে লোকালয়ের বাড়িঘরে ঢুকে হাঁস-মুরগি ধরে খেয়ে থাকে অজগর সাপ। হাঁস-মুরগি খাওয়ার লোভ ও ডিম পাহাড়ার জন্য সাপগুলো লোকালয়ে চলে আসছে বলেও জানান তিনি।

এই কর্মকর্তা বলেন, এ পর্যন্ত লোকালয় থেকে যত অজগর উদ্ধার হয়েছে, তার বেশির ভাগই উদ্ধার হয়েছে বাড়িঘরের হাঁস-মুরগির খোপ/ঘর ও তার আশপাশ থেকে।

সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে আম্মু আমাকে বিক্রি করে দিচ্ছিল, প্রকাশ্যে সেই কলেজছাত্রী সুকন্যা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.