Advertisement

নিজেস্ব প্রতিবেদক: হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে হাসি ফোটাতে পারি ফাউন্ডেশনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ।

মঙ্গলবার (৩১ মার্চ) করোনা আতংকে কাজকর্মহীন হতদরিদ্র দিনমজুর দুঃস্থ ও অসহায় প‌রিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন পেয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দি‌চ্ছেন পারি ফাউন্ডেশন নামের একটি মানবিক সংগঠন ।

করোনার কারণে যখন পুরো দেশে লকডাউন চলছে, তখন বাসা বাড়িতে কাজ হারিয়ে করোনার ঝুঁকি এবং পুলিশের মারের ভয় উপেক্ষা করে কাজের সন্ধানে রাস্তায় বের হয়েও কাজ না পেয়ে খাবার সংগ্রহ না করেই হতাশ হয়ে শ্রমজীবী মানুষেরা বাসায় ফিরেন। একবার ভাবুন তো, তাদের ছোট্ট ছেলে মেয়েগুলোর কথা…! এসব অসহায় মানুষদের কথা চিন্তা করে পারি ফাউন্ডেশন নামের একটি মানবিক সংগঠন উওরা ১২ নাম্বার বস্তিতে কিছু হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী বিতরন করেন । বিতরকৃত পণ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, পেয়াজ, রসুন, তৈল, লবনসহ আরো কিছু জিনিসপত্র।

পারি ফাউন্ডেশন সহ-সভাপতি সাজেদুর রহমান শাওন ব‌লেন, খেঁটে খাওয়া দিনমজুর অসহায় মানুষেরা যাতে ক্ষুধার্ত অবস্থায় দিন অতিবাহিত না করে সেজন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।আমরা আপনাদের সহায়তা পৌঁছে দেবো এই ক্ষুধার্ত মানুষগুলোর দৌড়গোড়ায়।

সভাপতি আবু তালেব বলেন, সারা দেশে লকডাউনের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। পারি ফাউন্ডেশন এরকম ১ হাজার পরিবারের মাঝে তুলে দিতে চান নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী। সেই লক্ষে প্রথম দিন ১৫০ পরিবারের মাঝে বিতরণের মধ্য দিয়ে আমরা শুরু করলাম আমাদের এই কার্যক্রমের প্রথম পর্ব। পর্যায়ক্রমে আমরা উত্তরা সংলগ্ন বস্তিগুলোতে আমাদের খাবার বিতরণ অব্যাহত রাখবো।

নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রী বিতরনের সময় পারি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জহিরুল তালুকদার সোহেল, দপ্তর সম্পাদক সাজিদ মুন, সহ-সাধারন সম্পাদক ওয়াসিম খান, সাংগাঠনিক সম্পাদক আল মাহমুদ পারভেজ, সেচ্ছাসেবক উর্মি, আতিক, অন্তরা, জাকির, কামরুল ফুয়াদসহ আ‌রো অনেক সদস্য উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google