
ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডা স্টেটের পাম বিচ কাউন্টির অন্তর্গত লেক ওয়র্থ বিচ এলাকায়। পাম বিচ কাউন্টির শেরিফ পরে সাংবাদিকদের জানান, পুলিশ অফিসারদের কাছে ওই ব্যক্তি বলেন, র্যাম্বো নামে তার ওই টিয়াপাখিটির বয়স ৪০ বছর। পাখিটি তার বাল্যকালের বন্ধু। তখন র্যাম্বো খাঁচায় থাকত। সেসময়ই ওই ব্যক্তি র্যাম্বোকে ওই শব্দ করতে শিখিয়েছিলেন। বর্তমানে র্যাম্বো খাঁচায় না থাকলেও আর্তনাদ করা ভোলেনি এবং মাঝেমাঝেই ওইভাবে চিৎকার করে ওঠে। র্যাম্বোর কাছে যখন পুলিশ পৌঁছায় তখনও সে চিৎকার থামায়নি। পুরো ঘটনা দেখে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে হেসে ওঠেন পুলিশ।
যে প্রতিবেশী থানায় অভিযোগ করেছিলেন, তিনিও ঘটনা জানতে পেরে র্যাম্বোর মালিকের কাছে ক্ষমা চান। পুরো ঘটনা ওই ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে পুলিশ। সাথে সাথেই তা ভাইরাল হয়েছে। আর র্যাম্বোর কীর্তিকলাপে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



