Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশের মানুষেরা পৃথিবীর সেরা : পর্তুগিজ এমপি
আন্তর্জাতিক প্রবাসী খবর

বাংলাদেশের মানুষেরা পৃথিবীর সেরা : পর্তুগিজ এমপি

By Saiful IslamDecember 29, 20194 Mins Read

বাংলাদেশের মানুষেরা পৃথিবীর সেরা : পর্তুগিজ এমপি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগাল-বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো। পর্তুগিজরা সর্বপ্রথম বাংলাদেশে এসেছিল ষষ্ঠদশ শতকে। ব্যবসায়ের উদ্দেশ্যে পর্তুগিজ নাবিকরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতেন। তৎকালীন তারা চট্টগ্রামের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তবে মোগল এবং আরাকানদের বিরুদ্ধে যুদ্ধ করে বেশিদিন সেই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি পর্তুগিজরা। সপ্তদশ শতকের মধ্যেই তারা চট্টগ্রামের উপর নিয়ন্ত্রণ হারায়। যদিও এখনও পর্যন্ত তৎকালীন পর্তুগিজ বংশধরেরা চট্টগ্রামের পুরাতন অংশে বসবাস করছেন।

পর্তুগিজরা সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে। পর্তুগিজ ধর্মযাজক ম্যানুয়েল দ্য আসসুম্প সাঁও প্রথম বাংলা ভাষার সেই ব্যাকরণ রচনা করেন। সুদীর্ঘ পথচলায় পর্তুগাল ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত বন্ধুসুলভ সম্পর্ক বিদ্যমান।

দুদেশীয় সম্পর্ক অত্যন্ত প্রাচীন হলেও বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক, ব্যবসায়িক কার্যক্রম আশানুরুপ প্রসারিত হয়নি। যদিও ২০১০ সালে দ্বৈত-কর পরিহার করতে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার কথা বলা হলেও এখনও পর্যন্ত দুদেশের বাণিজ্য তেমন প্রসারিত হয়নি।

ষষ্ঠদশ শতকে ব্যবসায়ের উদ্দেশ্যে পর্তুগিজ নাবিকরা বাংলাদেশে এলেও বাংলাদেশিদের পর্তুগালে আগমন শুরু ১৯৯১ সালের পর থেকে। এরপর থেকেই ধীরে ধীরে পর্তুগালে বাড়তে থাকে বাংলাদেশিদের সংখ্যা। পর্তুগালে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশিই আবার কোনো না কোনো ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। অনেকেই গল্পের ছলে বলে থাকেন ষষ্ঠদশ শতকে পর্তুগিজরা আমাদের দেশে ব্যবসা করতে গিয়েছিলেন আর বিংশ শতাব্দীতে আমরা তাদের দেশে ব্যবসা করতে আসছি।

পর্তুগাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, পর্তুগালে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি এবং অভিবাসন বিষয়ে সরকারের ভাবনা নিয়ে সম্প্রতি কথা হয়েছে পর্তুগালের সরকারে থাকা রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির পোর্তো শহর থেকে নির্বাচিত এমপি থিয়াগো বারবোজা রিবেইরোর সাথে। পর্তুগালের সরকারি দল সোশ্যালিস্ট পার্টির নীতিনির্ধারণীর অন্যতম সদস্য তিনি। এছাড়াও সরকারের সামাজিক নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। গ্রীষ্মকালীন ছুটির আগে ১৮ জুলাই (বুধবার) ছিল পর্তুগালের সংসদ অধিবেশনের শেষ দিন। অধিবেশন শেষে সংসদ ভবনের ‘সালা লিসবন’ হলে আলোচনায় পর্তুগালের বসবাসরত বাংলাদেশিদের প্রাণের দাবি বাংলাদেশে পর্তুগালের স্থায়ী দূতাবাস খোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাক্ষাৎকার নিয়েছেন নাঈম হাসান পাভেল।

প্রশ্ন : হাই মি. থিয়াগো! কেমন আছেন?
থিয়াগো বারবোজা রিবেইরো : আমি ভালো আছি। এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ।

প্রশ্ন : সাম্প্রতিককালে পর্তুগালের অর্থনৈতিক সাফল্যের কারণ কী বলে মনে করেন?
থিয়াগো বারবোজা রিবেইরো : পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে আমাদের সরকারের যথাযথ উদ্যোগগুলো অন্যতম। এর মধ্যে পর্যটনশিল্পের উন্নয়ন ছাড়াও উৎপাদন নির্ভর নানা পদক্ষেপ রয়েছে।

প্রশ্ন: পর্তুগালে বিগত দিনে প্রচুর বিদেশি বিনিয়োগ বেড়েছে। এটার কারণ কী? আপনি কি মনে করেন পর্তুগাল বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে যথাযত উদ্যোগ নিতে পেরেছে?
থিয়াগো বারবোজা রিবেইরো : পর্তুগাল বর্তমানে ইউরোপ তথা পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় দেশ। আমাদের আবহাওয়া চমৎকার এবং আমাদের প্রাকৃতিক সংস্থানও রয়েছে উল্লেখযোগ্য। এছাড়াও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে আমাদের সরকার নানা উদ্যোগ নিয়েছে।

প্রশ্ন : এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। অভিবাসী নিয়ে পর্তুগালের ভাবনা কী? আপনি কি মনে করেন বর্তমান সরকার অভিবাসীবান্ধব?
থিয়াগো বারবোজা রিবেইরো : আমাদের দল পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টি ঐতিহাসিকভাবে অভিবাসীদের পক্ষে উদার একটি দল। অভিবাসীদের ব্যাপারে আমাদের দল সব সময় নমনীয় এবং ২০০৭ সালের অভিবাসী আইন আমাদের দলের অবদান। মানবিক দিক বিবেচনায় সোশ্যালিস্ট পার্টি সবসময় অভিবাসীদের সমর্থন করে আসছে। দেশীয় এবং বৈদেশিক সব জরিপ বলছে, আমরা ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অভিবাসীদের সবচেয়ে ভালোভাবে গ্রহণ করি। গত কিছু দিন আগে ইতালি ও স্পেন নৌকাভর্তি অভিবাসীদের ফিরিয়ে দিলেও আমরা তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পক্ষে।

প্রশ্ন : পর্তুগালে অনিয়মিত অভিবাসী যাদের রেসিডেন্স নেই কিন্তু সোশ্যাল সিকিউরিটিতে ট্যাক্স পে করছেন, তাদের ব্যাপারে সরকারের ভাবনা কী?
থিয়াগো বারবোজা রিবেইরো : আমরা তাদের ব্যাপারে পূর্ণাঙ্গ একটি প্রক্রিয়া তৈরি করছি। সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। যারা পর্তুগালে বসবাস করছেন এবং সামাজিক নিরাপত্তায় অবদান রাখছেন, তাদের জন্য অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো সহজ করতে আমরা একমত। সম্ভবত মাস কয়েকের মধ্যে সংসদ থেকে বিস্তারিত আকারে এটি পাস হয়ে আসবে।

প্রশ্ন : বাংলাদেশি অভিবাসীদের ব্যপারে আপনার ধারণা কী?
থিয়াগো বারবোজা রিবেইরো : বাংলাদেশের মানুষেরা সেরা মানুষ এবং বাংলাদেশ কমিউনিটি পর্তুগালের অভিবাসী কমিউনিটিগুলোর মধ্যে সর্বশেষ্ঠ। আমার ব্যক্তিগতভাবে বহু বাংলাদেশির সাথে পরিচয় হয়েছে এবং একসাথে কাজ করেছি। বাংলাদেশের মানুষেরা সৎ, পরিশ্রমী ও অন্যদের ব্যাপারে যত্নবান বলে আমি মনে করি। নিজেদের কমিউনিটির উন্নয়নেও বাংলাদেশিরা বেশ আন্তরিক। এক কথায় বলতে গেলে ‘বাংলাদেশ ইজ দ্য বেস্ট’। ভবিষ্যতেও বাংলাদেশিরা পর্তুগালে আসবেন এবং পর্তুগাল হবে তাদের সেকেন্ড হোম।

প্রশ্ন : বাংলাদেশে পর্তুগাল দূতাবাস না থাকার কারণে বাংলাদেশিরা অনেক সমস্যায় পড়েন। এ ব্যপারে আপনার মন্তব্য কী?
থিয়াগো বারবোজা রিবেইরো : বাংলাদেশে পর্তুগালের স্থায়ী দূতাবাস না থাকার কারণে অনেকেই সমস্যায় পড়ছেন বলে আমি বেশ কয়েকজনের কাছ থেকে জানতে পেরেছি। বাংলাদেশে পর্তুগালের স্থায়ী দূতাবাস করার ব্যাপারে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছি এবং বাংলাদেশ কমিউনিটিসহ আরও আলোচনা চলবে এ ব্যাপারে। আমাদের বিদেশে বেশ কিছু নতুন দূতাবাস করার কথা রয়েছে। আশা করছি, বাংলাদেশে দূতাবাস করার ব্যাপারে আমাদের আলোচনা ফলপ্রসূ হবে।

প্রশ্ন : সুযোগ পেলে বাংলাদেশ ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে?
থিয়াগো বারবোজা রিবেইরো : অবশ্যই। আমি আমার এখানকার বাংলাদেশি বন্ধুদের নিয়ে বাংলাদেশ ঘুরতে যেতে চাই। বাংলাদেশের কথা শুনেছি, অনেক সুন্দর দেশ।

প্রশ্ন : বাংলাদেশিদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
থিয়াগো বারবোজা রিবেইরো : পর্তুগাল সবসময় নতুনদের স্বাগত জানায়। বর্তমান সময়ের মতো ভবিষ্যতেও বাংলাদেশিরা পর্তুগালে আসবেন। কাজ, পড়াশুনা, বসবাসের জন্য পর্তুগাল হবে তাদের সেকেন্ড হোম।-জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa